শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

৫ আগস্টের পরে রায়পুরাতে যুবলীগ নেতা থেকে বিএনপি নেতা — খালেদা জিয়ার জন্মদিন পালনকে ঘিরে তোলপাড়।

Reporter Name / ১৮৯ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

রায়পুরা থেকে মাওলানা হাবিবুর রহমান কাদেরী:
নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে সাবেক যুবলীগ নেতা হারুন অর রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি তিনি বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন ও একটি স্থানীয় অফিস উদ্বোধন করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ অতীতে যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন। “জলদস্যু চুমুক” নামে পরিচিত এই ব্যক্তি ড্রেজারের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন ও নদীপথে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

তার বিরুদ্ধে ভৈরবে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এমনকি মির্জাচরে এক মানববন্ধনে গ্রামবাসীর ওপর বন্দুক দিয়ে হামলার অভিযোগও রয়েছে।

বিএনপিতে যোগ দিয়ে জন্মদিন উদযাপন করায় বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, অপরাধী ও বিতর্কিত ব্যক্তিকে দলে নেয়া বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
সুযোগ সন্ধানী এমন হাইব্রিড নেতারা মূল দলে ভীড়ে দলের
মধ্যে বিভাজন তৈরি করে বিএনপির বারোটা বাজিয়ে ছাড়বে এতে কোন সন্দেহ নেই।
অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্হা না নিলে দলের জন্য কী পরিমাণ ভয়াবহতা ডেকে আনবে তা কল্পনাতীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category