শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

২২ জানুয়ারি তারেক জিয়ার আগমন উপলক্ষে নরসিংদী জেলা জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান: বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল l

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

  1. নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে নরসিংদী সদর, পলাশ ও মাধবদী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাসহ ঢাকা-সিলেট মহাসড়কের একাধিক পয়েন্টে যৌথ বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ টহল দল দিন ও রাতব্যাপী নিয়মিতভাবে টহল পরিচালনা করছে। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে যৌথ বাহিনীর টহল জোরদার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category