স্টাফ রিপোর্টার:২১শে আগস্ট প্রতিহিংসা মূলক গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট প্রদত্ত খালাস আদর্শের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আবিল বিভাগ ।এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ প্রতিহিংসা মূলক মামলায় অভিযুক্তরা চূড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হলেন। আজ বৃহস্পতিবার ৪/৯/২০২৫ প্রধান বিচারপতি ডঃ সৈয়দ রাফায়েত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় ঘোষণা করেন।