শিরোনাম :
আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

১০হাজার টাকার বিনিময়ে লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আ*গুন দেয় রুবেল।

Reporter Name / ১৪২ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি — ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মূল অভিযুক্ত মোঃ রুবেল (৪১) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১৩ ডিসেম্বর ভোরে সংঘটিত এ ঘটনায় সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৫ ডিসেম্বর সন্ধ্যায় পৌর ১০নং ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হলে আগুন লাগানোর সময়কার ছবি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার তথ্য দেয়।
পুলিশ আরও জানায়, অভিযুক্তকে অর্থের বিনিময়ে আগুন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট বিকাশ লেনদেন ও আলামত উদ্ধার করা হয়েছে। নির্দেশদাতা ও অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে আজ ২৬ ডিসেম্বর লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আবু তারেক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category