শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সাভারে ডিবির হাতে হানিট্র্যাপ অপহরণকারী চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার।

Reporter Name / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

সাভার থেকে আবদুল্লাহ- আল -মামুন ( টিপু):

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে করে হানিট্র্যাপ ও অপহরণকারী চক্রের নারীসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে অপহৃত ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

গতিও  (২৯শে ডিসেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে, একইদিন ভোররাতে সাভারের গেন্ডা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

হানিট্যাপ চক্রের গ্রেপ্তারকৃতরা হলেন- মোসা. জোসনারা বেগম (৩৯), মো. টুটুল (৩৫), মো. সুমন (৩৫) ও মো. রফিক মিয়া (৪৫)। অভিযানে তাদের হেফাজতে থাকা অপহৃত ব্যক্তি মো. মাসুম বেপারী (৩৭) কে উদ্ধার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ১টি গামছা, ১টি মাস্কিং টেপ, ভিকটিমের কাছ থেকে নেওয়া নগদ ৪ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, অভিযুক্তরা নারী সদস্যকে ব্যবহার করে হানিট্র্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অপহরণ করতো এবং মুক্তিপণ ও চাঁদা আদায়ের মাধ্যমে রীতিমতো অর্থ হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ভিকটিম নিজে বাদী হয়ে অপহরণ, চাঁদা দাবি ও চাঁদা আদায়ের অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে সোমবার দুপুরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category