খুলনা ব্যুরো :
নির্বাচনী সফরে সিলেটে গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার গত শুক্রবার খুলনায় সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় এ মন্তব্য কে রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতার পরিপন্থী বলে করেন। এর আগে তিনি ডুমুরিয়া উপজেলার আরাফাত আবাসিক প্রকল্প এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন।
মিয়া গোলাম পরুয়ার বলেন, একজন মুসলমান যিনি আল্লাহ রাসূল ও পরকালকে বিশ্বাস করেন তাকে কাফের বলা যাবে না। হাদিসে (রাসুল আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কেউ যদি এটা বলে তবে তার দিকে ওই কথা ফিরে আসবে। যে বলেছে তার জন্যই এটা প্রযোজ্য হবে।
উনি( তারেক রহমান) বড় অপরাধ করেছেন। ধারণা করেছিলাম উনি বিদেশে গেছেন, লেখাপড়া করেছেন। কিছুটা পলিটিক্যাল ম্যাচিউরিটি হয়তো আছে কিন্তু এখন দেখি উনি বড় মুফতি হয়ে গেছেন। বিলের থেকে ফিরে ফতোয়া দিচ্ছেন কে মুশরিক আর কে কাফের। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কাফের বলতে পারে না যত বড় অপরাধ বা গুনাহ থাক না কেন নিজে যেন বিষয়টি আত্ম সমালোচনা করেন।
একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে তারেক রহমানের করা সমালোচনার জবাব দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জিয়াউর রহমান এবং প্রয়াত খালেদা জিয়া আমাদের জোট নেতা ছিলেন। ঊনাদের সিদ্ধান্ত বিশ্লেষণ ও কার্যক্রমের মধ্যেই তার প্রশ্নের জবাব আছে।। সেভেন্টি নাইনের পার্লামেন্টে জিয়াউর রহমানের জীবদ্দশায় অখন্ড পাকিস্তানের পক্ষে ছিলেন এমন ১৫-১৬ জানেন এমপির নাম আমরা বলতে পারব। জিয়াউর রহমান, আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী, আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি করেছেন।জনতার উদ্দেশ্যে গোলাম পরওয়ার বলেন, এ প্রশ্নের জবাব তারেক সাহেবের কাছ থেকে আপনারা নেবেন।
মিয়া গোলাম পরোয়ার আরো বলেন,শেখ মুজিবর রহমান এবং জিয়াউর রহমান দুজনই বিষয়টির সমাধান করে গেছেন। সবাইকে নিয়ে এক সাথে চলার জন্য শেখ মুজিব’ ফরগিভ এন্ড ফরগেট নীতি ‘ গ্রহণ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে মনে পড়ছে সেই কথা সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি। তারেক জিয়ার বক্তব্য কে চ্যালেঞ্জ মনে করছেনা জামায়াতে ইসলাম।
তথ্যসূত্র:
*দৈনিক আমার দেশ।