শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিক্ষামূলক আচরণবিধি – জীবনে সম্মান, সম্পর্ক ও আত্মসম্মান বজায় রাখার ৩০টি অভ্যাস

Reporter Name / ১৫২ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

আনোয়ার হোসেন মানিক:

১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন করবেন না। কল রিসিভ না হলে ধরে নিন তিনি ব্যস্ত। ১০–১৫ মিনিট পর আবার চেষ্টা করুন।

২. ঋণ/ধার করলে অবশ্যই সময়মতো ফেরত দিন। যদি ঋণদাতা ভুলেও যান, তবুও ফেরত দিন বা এমনভাবে পুষিয়ে দিন যাতে তার মনে প্রশান্তি আসে।

৩. ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না – যেমন, “এখনও বিয়ে করো নাই কেন?” বা “বাড়ি কিনোনি কেন?”

৪. রাইড শেয়ার করলে বিল ভাগাভাগি করুন। আজ সে দিলে, কাল আপনি দিন।

৫. অন্যের কথা বলার সময় বাধা দেবেন না। কথা শেষ হলে নিজের মতামত দিন।

৬. মজা করার সময় খেয়াল রাখুন – যদি অন্যজন উপভোগ না করে, সাথে সাথে থামুন।

৭. কেউ ছবি দেখাতে ফোন দিলে শুধু সেই ছবি দেখুন, গ্যালারি স্ক্রল করবেন না।

৮. কথোপকথনের সময় ফোনে ব্যস্ত হবেন না। এটি অসম্মানের লক্ষণ।

৯. যা আপনাকে সরাসরি স্পর্শ করে না, তাতে না জড়ান। নিজের কাজেই মন দিন।

১০. অযাচিত উপদেশ দেবেন না। কেউ না চাইলে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না।

১১. সবার সাথে সম্মান দিয়ে কথা বলুন – হোক সে রিকশাওয়ালা বা আপনার অফিসের বস।

১২. কারো বেতন, ব্যবসা, চাকরি নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দিলে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিন।

১৪. ন্যূনতম সাহায্যের জন্যও ধন্যবাদ দিন।

১৫. উপকারের মূল্যায়ন করুন – ছোট হোক বা বড়।

১৬. বন্ধুত্বে সবসময় বড় আবদার আশা করবেন না।

১৭. সবসময় ফ্রি কিছু পাওয়ার আশা করবেন না।

১৮. কারো দোষ গোপন রাখুন, অপপ্রচার করবেন না।

১৯. হিংসা করবেন না। অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে নিজেও চেষ্টা করুন।

২০. মতভেদ হলে তর্ক না করে এড়িয়ে চলুন। ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরণ করুন।

21. বন্ধুত্বে ঝগড়া হলে পেছনে তার বদনাম করবেন না।

22. কাউকে খোঁটা দিবেন না।

23. কম জানা বিষয়ে তর্কে জড়াবেন না।

24. কারো সম্মান নষ্ট করে কথা বলবেন না। ধর্ম বা জাতি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবেন না।

25. যে আপনার উপদেশ মানবে না, তাকে উপদেশ দিয়ে সময় নষ্ট করবেন না।

26. সময়মতো প্রতিশ্রুতি রক্ষা করুন – কথা দিয়ে কথা রাখুন।

27. অন্যের ব্যক্তিগত জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করবেন না।

28. জনসমক্ষে কারো ভুল ধরিয়ে লজ্জা দিবেন না – প্রয়োজনে আলাদা করে বলুন।

29. শোনার অভ্যাস গড়ে তুলুন – শোনা অনেক সময় বলার চেয়ে বেশি শক্তিশালী।

30. দয়া ও সহমর্মিতা চর্চা করুন – মানুষ ভুল করলে সুযোগ দিন, কারণ একদিন আপনারও প্রয়োজন হতে পারে।
ছবি ক্রেডিট:হৃদয়ে আমাদের নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category