শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

লীগ ধর,জেলে ভর শ্লোগানে উত্তাল শাহবাগ

Reporter Name / ২১৯ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্ববিদ্যালয় রিপোর্টার :যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির( এনসিপি)সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে( এনসিপি) ঢাকা মহানগর শাখা। গত মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভে অংশ নেন এন সি পি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। লীগ ধর, জেলে ভর। খুনি লীগের ঠিকানা এই বাংলায় হবে না, ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক আসাদ বিন রনি বলেন, প্রধান উপদেষ্টা ড.ইউনুস রাজনৈতিক নেতাদের নিরাপত্তাহীন অবস্থায় রেখে নিজে নিরাপদে অবস্থান করেছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন,বিপদের সময়ে সবার আগে তিনি সরে পড়েন।অথচ জনগণ তাকে গণঅভ্যুত্থানের পর নিরাপত্তা ও নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় ক্ষমতায় বসিয়েছিল। আজকের এই উদ্ভূত পরিস্থিতির জন্য ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ বহুলাংশে দায়ী। জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, একদিকে ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম, আওয়ামী লীগের বিরুদ্ধে আপোষহীন থাকার ঘোষণা দিচ্ছেন, আরেকদিকে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামীলীগকে সুযোগ করে দিতে চাইছেন। এটা শুধু প্রজন্মের পার্থক্য নয় এটা হল মেরুদন্ড থাকা আর না থাকার পার্থক্য। আখতার হোসেন অতীতে খুনি চক্রের দমননীতির শিকার হয়েছেন। হামলার মাধ্যমে পরাজিত চক্র নিজেদের দেউলিয়াত্বই প্রকাশ করেছে। বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে সরকারি মহলের সহযোগিতা ছাড়া হামলা সম্ভব নয়। কূটনৈতিক মিশনে থাকা আওয়ামী লীগপন্হি কর্মকর্তাদের সাহায্যে এই ঘটনা সম্ভব হয়েছে।সোমবার নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেন এর ওপর ডিম নিক্ষেপ করেআওয়ামী সন্ত্রাসীরা। এ সময় তার সঙ্গে ছিলেন ncপির মুখ্য আহবায়ক তানজিম জারা।
ছবি ক্রেডিট : Dhaka post.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category