শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে ২ টি পিস্তল ও ইয়াবা সহ গ্রেফতার- ৩

Reporter Name / ১০১ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ শেখ ফরিদ

লক্ষ্মীপুরে ২ টি পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার( ০৮ আগষ্ট) রাত সাড়ে ১১টায় লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড মৃত কর্নেল মজিদের বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহম্মদ আল মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯) ও পৌরসভার ৩ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে এহসান আহম্মেদ (২৪)।

এসময় তাদের কাছ থেকে ২ টি এলজি পিস্তল, ৩ টি রাম দা, ৫ টি চাকু, ১ টি পিস্তলের ম্যাগাজিন,২ টি গুলি, ৮৩ পিচ ইয়াবা, ১ সেট সেনাবাহিনীর ইউনিফর্ম , নগদ ৩৬ হাজার টাকা, মাদকের ব্যবসার হিসাবের ৪টি খাতা, ইয়বা প্যাকেট করার ফুয়েল পেপার ১ বান্ডিল উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ রাহাত খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশি অস্ত্র, আগ্নেয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা,ইয়াবা ব্যবসার খাতা সহ উদ্ধার করা হয়। এসময় ৩ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category