মাহবুবুর রহমান খান: রায়পুরা উপজেলার অন্তর্ভুক্ত ৬টি ইউনিয়ন রায়পুরারই থাকবে।
শিবপুর,বেলাব এর সাথে সংযুক্ত করতে দেয়া হবেনা মর্মে হুশিয়ারি দিচ্ছেন রায়পুরার
সর্বস্হরের জনসাধারণ।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি এখন রীতিমতো ভাইরাল ইস্যুতে পরিণত হয়েছে
রায়পুরার সাথে প্রস্তাবিত ছয়টি ইউনিয়নের রয়েছে দীর্ঘ ইতিহাস, ভৌগোলিক সংযোগ ও মানুষের প্রাণের সম্পর্ক। এই ইউনিয়নগুলোকে শিবপুর বেলাবো থানার সাথে যুক্ত করার উদ্যোগ জনগণের স্বার্থবিরোধী বলে জানিয়েছেন
রায়পুরা বাসী।
👉 প্রশাসনিক সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য, বাজার ও যোগাযোগ—সব দিক দিয়েই এই ইউনিয়নগুলো রায়পুরার সাথে স্বাভাবিকভাবে যুক্ত।
👉 ইউনিয়নগুলো কেটে নিলে স্থানীয় মানুষ ভোগান্তিতে পড়বে, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি হবে।
👉 এলাকা বাসির দাবি, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের উচিত এই ইউনিয়নগুলো রায়পুরার অংশ হিসেবেই রাখা।
রায়পুরার ৬ ইউনিয়ন রায়পুরারই থাকবে।নরসিংদী জেলা, রায়পুরা উপজেলার, উত্তর বাখরনগর ইউনিয়ন এর একজন সচেতন নাগরিকের বক্তব্য হচ্ছে আমি কখনো চাই না আমার বাড়ির কাছের উপজেলা রেখে ৪০ কিলোমিটার দূরের একটা উপজেলায় যেতে৷ যেখানে আমাদের জন্মের ও আগে থেকে আমাদের এলাকার মানুষ এই উপজেলায় বসবার করে আসছে। কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজটি করতে চাচ্ছে, এর আগেও একবার করার চেষ্টা করেছে কিন্তু তারা সফল হতে পারেনি যার কারনে তারা আবারও সেই একই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি স্পষ্ঠ ভাষায় এবার ও বলে দিচ্ছি, যে বা যারা এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন যদি আপনাদের শনাক্ত করতে পারি তাহলে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পরিশেষে বলতে চাই সবারই একটা সুবিধা, অসুবিধা আছে, রাস্তা ঘাটের দরকার আছে। অবাস্তব, অসম্ভব, অন্যায়, অত্যাচার এই জাতি কোনোদিন মেনে নেয়নি আর কখনো মানবেও না।শিবপুর,বেলাব থানার পরিধি বাড়াতে রায়পুরা থেকে ডৌকারচর,মরজাল,মুছাপুর
উত্তর বাখরনগর,রাধানগর,
অলিপুরা ৬ টি ইউনিয়ন কে
কেটে শিবপুর,বেলাব থানার
সাথে একত্রিকরণ কোন ভাবেই মানতে নারাজ রায়পুরাবাসী।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে।এই সংঘাত এড়াতে সরকার কী ব্যবস্হা
নিচ্ছেন সেটা দেখার অপেক্ষায়
নরসিংদী বাসী তথা রায়পুরার
জনগণ।