শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

রায়পুরার মেঘনা নদী থেকে বালু উত্তোলনের নেপথ্য কাহিনী

Reporter Name / ২৩৭ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ক্রাইম রিপোর্ট : ( দৈনিক জনতার দেশ)
নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীসংলগ্ন মির্জারচর এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ ওঠেছে। এলাকাবাসীর দাবি, সশস্ত্র সন্ত্রাসীদের ছত্রছায়ায় পেশী শক্তির প্রভাবে এই অবৈধ কার্যক্রম নির্বিঘ্নে চলছে। যার ফল শ্রুতিতে ইতোমধ্যেই নদী ভাঙনের সৃষ্টি হয়েছে।শত শত পরিবার নদী ভাঙ্গনের কবলে পড়ে ভূমিহীন হয়ে পড়েছে।

গণস্বাক্ষরিত অভিযোগে জানানো হয়, স্থানীয়ভাবে পরিচিত আওয়ামী লীগের দোসর সন্ত্রাসী নূর ইসলাম, হান্নান ও হারুনের নেতৃত্বে প্রতিদিন ৫০/৬০ টি চুম্বক ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। জানা গেছে, গত ৫ জুলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে স্হানীয় এলাকা বাসী শান্তিপূর্ণ ভাবে মানব বন্ধন করতে গেলে
মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায় মির্জার চর ইউপি,চেয়ারম্যানের ভাই আজিজুল ইসলামের নেতৃত্বে একটি সশস্ত্র সন্ত্রাসি গ্রুপ। সেদিন রায়পুরা থানা পুলিশের প্রশাসনিক হস্তক্ষেপে কোন
হতা হতের ঘটনা ছাড়াই মানব বন্ধন কারীরা প্রাণে
বেঁচে গেছে। তার পর থেকে চক্রটি আরো বেপরোয়া হয়ে

ওঠে।অভিযোগ রয়েছে, অবৈধ বালু উত্তোলনের আয়ের একটা বড় অংশ বিশেষ রাজনৈতিক দলের নেতাদের কাছে যাচ্ছে। এ নিয়ে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতার নাম ওঠে এসেছে। এই বালু মহলের অবৈধ আয়ের ভাগ বন্টন নিয়ে ভৈরবের এক প্রভাবশালী
এক প্রভাব শালী আওয়ামীলীগ নেতার সম্পৃক্ততা রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ সুপার আব্দুল হান্নান এর নেতৃত্বে
জেলা পুলিশের একটি গোয়েন্দা টিম সহ আদিল মাহমুদ (ওসি রায়পুরা) নিবিড় ভাবে কাজ করছেন বলে জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মিদের জানান, “আমরা একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করেছি। রায়পুরার ওই এলাকায় কোনো বৈধ ইজারা নেই। এ ব্যাপারে আমাদের অভিযান চলমান থাকবে।”
রায়পুরা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল বলেন, “বালু উত্তোলনের অনুমোদন নেই। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।”

অপর দিকে বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ- সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, আমরা কোনো টাকার ভাগ বাটোয়ারা নেই না।তিনি এর বিরুদ্ধে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন, যারা
এই অপকর্মের সাথে জড়িত তাদের তালিকা আমাদের
নেতা তারেক রহমান এর কাছে আছে। আমাদের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।” অপরদিকে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন বলেন, যারা বালুর ব্যবসার সাথে জড়িত তাদের নামের তালিকা আমরা করেছি।শীগ্রই আমরা সেটি বিএনপির কেন্দ্রীয় হাই কমাণ্ডে পাঠাবো । বিষয়টি
নিয়ে সমগ্র নরসিংদী তে আলোচনা- সমালোচনা ও নিন্দার ঝড় বইছে।
কোন রাজনৈতিক প্রভাব শালী মহল এটি? এবং কারা
এই অপকর্মের সাথে সরাসরি জড়িত? তাদের চিহ্নিত
করে তাদের নামের তালিকা জনসমক্ষে প্রকাশ করতে
জেলা প্রশাসক ও পুলিশ সুপার নরসিংদী বরাবর
অনুরোধের পাশাপাশি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান ও কৃষি জমি রক্ষায় দ্রুত কার্যকরি
পদক্ষেপ সহ অবৈধ ড্রেজার মেশিন উৎখাত করে বালু খেকো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি এখন ভাইরাল।
প্রকৃত দায়ী ও দোষী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করতে
দৈনিক জনতার দেশ এর অনুসন্ধান
অব্যাহত আছে।
চলবে——-


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category