রায়পুরায়,আমিরগঞ্জে জনতার দেশ পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার এতিম ছাত্রদের শীতের উপহার সামগ্রী বিতরণ।
Reporter Name
/ ১৫২
Time View
Update :
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
Share
oplus_0
নরসিংদী প্রতিনিধিঃ অদ্য ৮ নভেম্বর, রোজ শনিবার ২০২৫খ্রি. নরসিংদির রায়পুরা উপজেলাধীন আমিরগঞ্জ ইউনিয়নের নিবৃত পল্লী করিমগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় আবাসিক এতিম ছাত্রদের কে শীতের ঠান্ডা আবহাওয়া থেকে একটু আরাম স্বস্হিতে থাকার জন্য দৈনিক জনতার দেশ ও জনতার দেশ টিভি’র উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত চেয়ারম্যান এমডি এ এইচ ভূঁইয়া ( মো: আমির হোসেন ভূঁইয়া)এর তরফ থেকে তাঁর প্রতিনিধি হিসাবে দৈনিক জনতার দেশ ও জনতার দেশ টিভি’র সম্পাদক- প্রকাশক মো: মাহবুবুর রহমান খান দুটি তোশক ,একটি লেপ এবং তাদের চিত্ত বিনোদনের জন্য একটি বড় দোলনা উপহার দেয়া হয়।এই উপহার সামগ্রী হাতে পেয়ে অত্র মাদ্রাসার শিক্ষক মুফতি হারুনুর রশিদ এই প্রতিবেদক কে জানান, জনাব,আমির হোসেন ভূঁইয়া সাহেব এর কাছ থেকে এই লেপ -তোশক গুলো পাওয়াতে মাদ্রাসার ছাত্ররা শীতে আরামে থাকতে পারবে।তা ছাড়া দোলনা টি পেয়ে মাদ্রাসার এতিম ছোট বাচ্চারা খুব আনন্দিত।তাদের বিনোদনের একটি মাধ্যম হল। আল্লাহ তায়ালা ভূঁইয়া সাহেব এর এই দানকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন।তাঁর ব্যবসা বাণিজ্যে অফুরন্ত নেয়ামত- বরকত এর পাশাপাশি এই পরিবার টি কে সকল বালা মুছিবত থেকে হিদায়ত দান করুন। এখানে উল্লেখ্য যে, আমির হোসেন ভূঁইয়া সাহেব এর জন্মের শিকর এই করিমগঞ্জ গ্রামেই।ছবিতে মাদ্রাসার শিক্ষক, মুফতি হারুনুর রশিদ সহ ছাত্ররা সাংবাদিক মাহবুবুর রহমান খান এর হাত থেকে উপহার সামগ্রী গুলো গ্রহণ করছেন।