শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

রায়পুরাতে বখাটের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রী কে ছুরিকাঘাত ।

Reporter Name / ১১৫ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মাহবুবুর রহমানখান : নরসিংদীর আইনশৃংখলা পরিস্থিতি
দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে। প্রকাশ্যে চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ঝন ঝনানি, মাদক ব্যবসা,রাজনৈতিক অস্হিরতার পাশাপাশি ইভটিজারদের
প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রীতিমতো  হিমসিম খাচ্ছে।অপরাধ প্রবণ এলাকা এবং
অপরাধীর  তুলনায় নরসিংদীতে  পুলিশের জনবল  শতকরা  ২ শতাংশের  ও কম। জেলা পুলিশের এই  ক্ষুদ্র জনবল নিয়ে  আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কোন ভাবেই সম্ভব নয়।  বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম
উপজেলা রায়পুরা।২৪ টি ইউনিয়ন নিয়ে এর বিস্তৃতি।
মোট জনসংখ্যা  ৭ লাখের কাছাকাছি।  রায়পুরা থানায়
পুলিশের  যে জনবল আছে তা দিয়ে চরাঞ্চলের ৭ টি ইউনিয়ন যেমন, মির্জারচর,চাঁনপুর,শ্রীনগর,পাড়াতলী
চরমধুয়া,বাঁশগাড়ি,নিলক্ষ্যা,চর আড়ালিয়া কভার দিতে
গেলেই  পুলিশ কে ভীষণ বেগ পেতে হয়। তার উপর নেই
পর্যাপ্ত যানবাহন, নদীতে চলাচলের স্পীড বোট। এমন
বেহাল অবস্হায়  পুলিশের কাছ থেকে  কীভাবে দ্রুত পরিষেবা আশা করতে পারি?
একটি ন্যাক্কারজনক ঘটনাঃ
জানা গেছে, রিয়ামণি (১৬) মাতা: নাজমা বেগম  সাং:
বাঙালী নগর ইউপি: উত্তর মির্জা নগর থানা: রায়পুরা, জেলা: নরসিংদী।
পিতৃহীন এই অসহায় মেয়েটি  দশম শ্রেণির ছাত্রী।গ্রামে
ছোট বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে লিখাপড়ার খরচ চালায়।
একই গ্রামের বখাটে রাব্বী মিয়া (২২) পিতা:মোমেন মিয়া
সর্বসাং ঠিকানা: ঐ  বছর খানেক ধরে  তাকে প্রতিনয়ত রাস্তা ঘাটে চলাফেরায়  এবং স্কুলে যাবার পথে প্রেম প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। রিয়ামণি তার প্রস্তাবে
রাজি না হওয়ায়  গত কাল ১২ অক্টোবর বেলা আনুমানিক  ৩ টায় সে প্রাইভেট পড়িয়ে বাড়ি আসার পথে
তাকে কুস্তাব দেয়।তাতে রাজি না হওয়ায়  সে রিয়াকে তার হাতে থাকা ছুরি দিয়ে পেটে আঘাত করে।তার ডাক
চিৎকারে আশ পাশের লোক জন এগিয়ে এলে অপরাধী
ঘটনা স্হল থেকে দ্রুত পালিয়ে যায়।
তখন প্রতিবেশীরা  রক্তাক্ত অবস্হায় মেয়েটিকে উদ্ধার করে  দ্রুত রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়। ঘটনার
সত্যতা জানতে, তাৎক্ষণিক রায়পুরা থানার ওসি আদিলুর রহমান এর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,তিনি থানায় নেই।একটা গুরুত্বপূর্ণ
মামলার  সাক্ষী দিতে কুমিল্লা অবস্হান করছেন।
তারপর ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ এর সংগে কথা
হলে তিনি বিনয়ের সাথে জানান,এমন অভিযোগ নিয়ে
ভিকটিমের মা সহ কয়েক জন প্রতিবেশি থানায় এসেছেন।আমি তাৎক্ষণিক  একজন এসআই এবং
কনস্টেবল কে   রায়পুরা স্বাস্হ্য কমপ্লেক্সে  পাঠিয়েছি
ভিকটিমের শারীরিক অবস্হা জেনে আমাকে রিপোর্ট
করতে। এ ব্যাপারে কোন মামলা হয়েছে কী,না জানতে
চাইলে তিনি জনতার দেশ কে জানান, ভিকটিমের পরিবার একটি অভিযোগ দিয়েছে।অভিযোগ আমলে
নিয়ে আমরা ও তদন্ত করে দেখতেছি  যদি  ঘটনার সত্যতা পাওয়া যায় অপরাধী কে দ্রুত গ্রেফতার করে
কঠিন শাস্তি  নিশ্চিত করা হবে। ওসি প্রবীর আরো জানালেন, ভিকটিমের পরিবার থেকে অভিযোগ পাবার
পর আমি  তাৎক্ষণিক   বিষয় টি এসপি স্যার,,রায়পুরা সার্কেল স্যার কে অবহিত করেছি।উনারা বলেছেন তদন্ত
পূর্বক দ্রুত ব্যবস্হা নিতে। এ রিপোর্ট  লিখা পর্যন্ত  ভিকটিমের চিকিৎসা চলছিল বলে জানা গেছে।
সকল অপরাধ এবং অপরাধী নির্মূলে পুলিশ প্রশাসন
সব সময় জনগণের পাশে থাকবে এমনটিই  প্রত্যাশা
দৈনিক জনতার দেশ পরিবার সহ সারা দেশ বাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category