শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

রাঙ্গামাটিতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান।

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

 

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

আজ ২৬ জানুয়ারি ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি লাভ করেন ইমরুল কায়েছ এবং কনস্টেবল হতে নায়েক পদে বিভাগীয় পদোন্নতি লাভ করেন মিহির কান্তি সিংহ ও মোঃ নাজিম উদ্দীন।

অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয় পদোন্নতি প্রাপ্ত সদস্যদের হাতে নিজ নিজ পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তিনি পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, পদোন্নতি শুধু সম্মান নয়, এটি দায়িত্ব ও কর্তব্যের পরিধিও বৃদ্ধি করে। তিনি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পদোন্নতি প্রাপ্ত সদস্যদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করতে নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়।

উল্লেখ্য, বিভাগীয় পদোন্নতির মাধ্যমে দক্ষ ও যোগ্য পুলিশ সদস্যদের সম্মানিত করা এবং তাদের দায়িত্বশীলতা আরও বৃদ্ধি করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের পদক্ষেপ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পেশাগত উৎকর্ষতা ও কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category