জনতার দেশ ডেক্স:
সৌদি আরবের সবচেয়ে সাহসী ও মহান শাসক বাদশাহ ফয়সাল ছিলেন শিরক ও বিদআতের বিরুদ্ধে মারাত্মক
কঠোর! ২২শে ফেব্রুয়ারী ১৯৭৪ সনে সরকারী সফরে বাদশাহ ফয়সাল পাকিস্থান এলেন। তৎকালীন পাকিস্থানের প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভূট্টো সরকারী সফর তালিকানুযায়ী বাদশাহকে নিয়ে পাকিস্থানের জাতির পিতা কয়েদ এ আজম মুহাম্মদ আলি জিন্নাহর কবরের কাছে গেলেন।
উঁচু ও শ্বেতপাথরে বাঁধানো জাঁকজমকপূর্ন কবর।
ভূট্টো নিজে জিন্নাহর কবরকে স্যালুট করলেন ও বাদশাহ ফয়সালকেও অনুরোধ করলেন স্যালুট দেওয়ার জন্য ।
অবাক হয়ে বাদশাহ ফয়সাল বললেনঃ একটি কবরকে
আমি কেনো স্যালুট করবো…?!?
ভূট্টো বললেনঃ উনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাহর কবর! এখানে সম্মান প্রদর্শন করতে হয়।
বাদশাহ ফয়সাল বললেনঃ মিঃ ভূট্টো! কবরকে স্যালুট করা যদি ইসলামে জায়েজ থাকতো, তবে তোমার কাছে আছে জিন্নাহর কবর, আর আমার কাছে আছে আমাদের প্রাণের চেয়েও বেশি প্রিয় নবী মুহাম্মাদ (সাঃ) এর কবর। যদি কবরকে স্যালুট বা ফুল দিয়ে সম্মান প্রদর্শন জায়েজই থাকতো, তাহলে আমি তা স্বর্ণ দিয়ে মুড়িয়ে দৈনিক পাঁচবার সিজদাহ করতাম! কিন্তু আফসোস, তা ইসলামে নিষিদ্ধ! তুমি বরং কবরের
পাশে দাঁড়িয়ে মহান আল্লাকে স্মরণ করবে ও কবরবাসী অসহায় ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করবে- মুশরিকদের সাদৃশ্যপূর্ণ মৃত ব্যাক্তিকে স্যালুট বা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন নয়! ছবি
(সংগৃহীত)