শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা কর্তৃক মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ।

Reporter Name / ১১১ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ উদ্ধার করেছেন। এ ঘটনায় উপদেষ্টার নির্দেশে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জুবাইদুল কবিরকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।এ সময় চালক জয়নাল আবেদিনকে আটক করে পুলিশ। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঠাকুরগাঁও জেলার মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে খামারিদের সঙ্গে মত বিনিময় করছিলেন উপদেষ্টা ফরিদা আক্তার। সভা শেষে খামারিগণ উপদেষ্টা সহ উপস্থিত কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মৌসুমী আক্তার কে বহন করা (ঢাকা মেট্রো-ঠ ১৩৭৬৩৫)গাড়িতে ঔষধ রয়েছে। পড়ে সবার উপস্থিতিতে সার্কিট হাউজ চত্বরে রাখা ওই গাড়িতে তল্লাশি করে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ঔষধ পাওয়া যায়। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা।ওই মেয়াদ উত্তীর্ণ ঔষধ গুলো খামারিদের না দেওয়ার বিষয়টি দেখার জন্য নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তবে উপদেষ্টার সামনেই প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মৌসুমী আক্তার গাড়িতে ঔষধ রাখার ব্যাখ্যা ও বারবার দুঃখ প্রকাশ করলেও তাকে গুরুত্ব না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন উপদেষ্টা।আগামী ৭ দিন অভিযুক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মৌসুমী আক্তার কে জেলার বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মৌসুমী আক্তার বলেন, ঔষধ গুলো ভুলবশত: গাড়িতে রাখা হয়েছে। কারণ এগুলো গাড়ি থেকে নামানো হয়নি। ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস এই প্রতিনিধি কে জানান, গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ উদ্ধার করা হয়েছে এ
তদন্ত চলছে। মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের ভার প্রাপ্ত মহাপরিচালক ড.আবদুর রউফ,স প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ইজাহার আহমেদ,জেলা মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মৌসুমী আক্তার সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category