শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গাংনীর জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল এবং এইচ,এসএসসি পরীক্ষার্থী আকমল হোসেন নিহত

Reporter Name / ২৬৬ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

হুমায়ুন কবির
গাংনী,মেহেরপুর প্রতি নিধি।

গাংনী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল ও এইচ এস সি পরীক্ষার্থী আকমল হোসেন নিহত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে মেহেরপুর বন বিভাগের সামনে গাংনী জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল ও এইচ এস সি পরীক্ষার্থী আকমল হোসেনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্য হয়।

মাহফুজুর রহমানের বাড়ি বারাদি ইউনিয়নের গহরপুর গ্রামে এবং আকমল হোসেনের বাড়ি মেহেরপুর সদর উপজেলার পৌর এলাকার শেখ পাড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আকমল হোসেন গাংনীর দিক থেকে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল এবং মাহফুজুর রহমান কল্লোল মেহেরপুর শহর থেকে গাংনীর উপজেলার দিকে অফিসে যাচ্ছিলেন বন বিভাগের সামনে পৌছালে একটি প্রাইভেট কে ওভারটেক করতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ২ জনই মারাত্বক ভাবে জখম হয়ে রাস্তায় ছিটকে পড়েছে। স্থানীয় জনগন দ্রুত তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাহফুজুর রহমান কল্লোল ও আকমল হোসেনের মৃত্যুতে তাদের পরিবারে চলছে স্বজনদের আহাজারি ও শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category