শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

মাধবদী পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা শিল্পপতি মোশাররফ হোসেন মানিক গ্রেফতার

Reporter Name / ২৮৩ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

জনতার দেশ রিপোর্ট : প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মাধবদীপ পৌরসভার মেয়র শিল্পপতি মোশাররফ হোসেন মানিককে রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ। তিনি জানান, গ্রেপ্তারের পর মানিককে মিন্টু রোডে ডিবি প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, সাবেক এই মেয়র এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ২ টি হত্যা এবং আওয়ামী লীগের আমলে ১ টি হত্যা চেষ্টা সহ ৩ টি মামলা চলমান রয়েছে।
ছাত্র জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি মানিক কে।বিগত আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে দেশের বৃহত্তম পাইকারি বস্ত্রের
হাট শেখের চর ( বাবুরহাঁট)সহ মাধবদি বাজারের পাইকারি বস্ত্র ব্যবসা,সূতার ব্যবসা,বিভিন্ন টেক্সটাইল
ডাইং কারখানার মালিক দের কাছ থেকে শত কোটি
টাকা লুটে নিয়েছেন বলে শেখেরচর,মাধবদি বাজার
মালিক সূত্রে জানা গেছে। তাছাড়া, পৌরকর,গ্যাস
বিদ্যুত,পানি সরবরাহ লাইন সংযোগের নামে কোটি
কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
তিনি নরসিংদী সদরের এমপি,নজরুল ইসলাম হিরুর
একজন ঘনিষ্ঠ হিসাবে মাধবদির সকল মিল ইন্ডাস্ট্রি
নিয়ন্ত্রন করতেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category