শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

ভোট গণনায় অংশ নিতে এসে জাবির মেধাবী শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার অকাল মৃত্যু

Reporter Name / ২১৩ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ভোট গণনায় অংশ নিতে এসে জাবির মেধাবী শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার অকাল মৃত্যু

জাবি প্রতিনিধির রিপোর্ট :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু)নির্বাচনে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এই মেধাবী শিক্ষকের নাম জান্নাতুল ফেরদৌস মৌমিতা। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সরকারি অধ্যাপক ও জাকসু নির্বাচনে প্রীতিলতা হলে ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ের রেজিস্ট্রি হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার।তিনি
সাংবাদিক পরিবারের সন্তান। পরিবারের আশা ছিল একমাত্র মেয়েকে জাঁক জমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শ্বশুরবাড়িতে পাঠানো। কিন্তু তা আর হলো না। মাত্র ৩০ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন পাবনার মেয়ে মৌমিতা। যে বাড়িতে বিয়ের ধুমধাম অনুষ্ঠান করার কথা সেই বাড়িতে এখন চলছে শোকের মাতম আর আহাজারি। জান্নাতুল ফেরদৌস মৌমিতা পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক রুমি খন্দকার এবং পাবনা কলেজের সাবেক সহকারি অধ্যাপক লুৎফুন্নাহার পলির একমাত্র কন্যা সন্তান। ১৯৯৫ সালে জন্ম নেন মৌমিতা। ছোটবেলা থেকেই মৌমিতা পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন। তিনি ২০০৯ সালে পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং পাবনা মহিলা কলেজ থেকে ২০১১সালে গোল্ডেন জিপিএ পান।উচ্চ মাধ্যমিক পাস করার পর ভর্তি হন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে।অনার্স ও মাস্টার্স শেষে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন। বাবা রুমি খন্দকার জানান, নির্বাচনের দায়িত্ব শেষে রাত বারোটার দিকে শিক্ষক কোয়ার্টারে তার বাসায় গিয়েছিলেন মৌমিতা। সকালে যখন তাকে নির্বাচনের ভোট গণনার কক্ষে ডাকা হয়েছিল তখন সেখানে যান। পরে কক্ষে ঢুকার আগেই দরজার সামনে তিনি মাথা ঘুরে পড়ে যান, পরে তার মৃত্যু হয়। রুমি খন্দকার বলেন, গত বৃহস্পতিবার জাকসুর ভোট গ্রহণের পর আমার সঙ্গে ওর কথা হয়। এই নির্বাচন নিয়ে বেশ খুশি ছিল মৌমিতা।এর আগে গতকাল শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি সিনেট ভবনে ভোট গণনা কক্ষের দরজার সামনে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান শিক্ষিকা মৌমিতা।একটি শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় তখন।নির্বাচনের দায়িত্ব রত কর্মকর্তাদের অনেকেই কান্না ভেঙ্গে পড়েন ওই সময়। নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম স্নিগ্ধা বলেন, এমন পরিস্থিতিতে আমি সবার কাছে অনুরোধ করব তার জন্য দোয়া করতে।এই মুহূর্তে আমরা যেহেতু একটা কাজের মধ্যে আছি আমরা চাইলেও কাজটি অসম্পূর্ণ রাখতে পারছি না।আমাদের এই কাজটাও চালিয়ে যেতে হবে। অদ্ভুত পরিস্থিতিতে ওই শিক্ষক যে হলে( প্রীতিলতা) দায়িত্বগত ছিলেন সেটির ভোট গণনার প্রক্রিয়াটি এগিয়ে এনে দ্রুত শেষ করার ব্যবস্থা করছি। হাসপাতাল থেকে শিক্ষিকা মৌমিতার লাশ নেওয়া হয় চারুকলা বিভাগে। এ সময় বিভাগের শিক্ষার্থীরা আবেগ তাড়িত হয়ে পড়েন। এ সময় এক শিক্ষার্থী বলেন, ম্যাম কালকে আমাকে ভোট দেওয়া নিয়ে শিখিয়ে দিচ্ছিলেন। আজ চলে গেলেন বিশ্বাস করতে পারছি না। জুমার নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, চারুকলা বিভাগসহ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষক ও তার সহকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন প্যানেলের ভিপি প্রার্থীদের অংশ নিতে দেখা যায়। এ বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি শামীম রেজা সাংবাদিকদের বলেন, আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও জান্নাতুল ফেরদৌস পুলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর তিনি বাসায় চলে যান। সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে ভোট গণনার জন্য তিনি সিনেট ভবনে আসেন। এরপর তৃতীয় তলায় ভোট গণনার দরজার সামনে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান। জানাজার পরে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে জানা গেছে। এদিকে জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে শোক জানিয়ে উপাচার্য অধ্যাপক আমরুল হাসান বলেন,তাঁর অকাল মৃত্যুতে চারুকলা বিভাগ এবং তার পরিবারের অনেক ক্ষতি হলো। তার অনুপস্থিতি অপূরণীয়। অমায়িক ব্যবহার ও সৌজন্যপূর্ণ আচার-আচড়নে তিনি সবার কাছে প্রিয় ছিলেন। এ সময় শিক্ষিকা মৌমিতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার মাগফেরাত কামনা করেন উপাচার্য অধ্যাপক কামরুল হাসান। মৌমিতার পারিবারিক সূত্রে জানা গেছে, পাবনার পৌর এলাকার কাছারিপাড়া মসজিদে বাদ এশা তার লাশের দ্বিতীয় জানাজা দিয়ে পরে আরিফ পুরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের শোক প্রকাশ:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভোট গণনাকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া স্ট্যাটাসে তিনি এই শোক প্রকাশ করেন। এ ছাড়া নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই শিক্ষিকার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
তথ্যসূত্র: দৈনিক আমার দেশ।
ছবি ক্রেডিট: ইন্টারনেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category