শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

ভারতে এক মুসলিম স্কুল শিক্ষক কে গুলি করে হত্যা

Reporter Name / ২১৬ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ডেক্স রিপোর্ট :

ভারতের উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এ এম ইউ ক্যাম্পাসে স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কেন ওই মুসলিম শিক্ষককে হত্যা করা হয়েছে তা খুঁজে দেখছে পুলিশ খবর ভারতীয় গণমাধ্যম ‘দ্যা হিন্দুর’। গত বুধবার ২৫ ডিসেম্বর রাত প্রায় নয়টার দিকে রাও দানিশ আলী নামের ঐ শিক্ষক দুই সহকর্মীর সঙ্গে হাট ছিলেন এ সময় আর দুই যুবক তাদের পথ রোধ করে এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয়। হামলার আগে এক দুর্বৃত্ত দানিশকে বলে, তুমি আমাকে এখনো চেনো না, এখন চিনবা। এই বলে দানিশ রাও এর মাথা লক্ষ্য করে   গুলি করা হয়।  এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত পাশে থাকা জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার  তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর কাছে। জানা গেছে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে থাকা (এবিকে) হাই স্কুলে বিগত ১১ বছর যাবৎ কম্পিউটার সায়েন্স পড়াতেন। তিনি অত্যন্ত অমায়িক ভদ্র স্বভাবের ছিলেন।
আলীগড়ের পুলিশ সুপার নীরব যাদব জানিয়েছেন, উক্ত ঘটনায়  দুজনেই গুলি চালায়, তার পর তারা  দ্রুত পালিয়ে যায়।ঘটনাস্থলের সিসিক্যামেরার  ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলী জানান, গুলির খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই হত্যাকাণ্ডের ঘটনা এমন একদিনে ঘটলো যখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় উন্নত আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন।
তথ্যসূত্র
* দৈনিক যুগান্তর ই-পেপার
* দৈনিক প্রথম আলো
* সময় টিভি ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category