শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

‎ব্যক্তিগত কারণ নাকি অভ্যন্তরীণ টানাপোড়েন? ‎ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়ায় পাঁচ নেতার একযোগে পদত্যাগ।

Reporter Name / ১৭৬ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫


  1. ‎ফোরকানুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা, প্রতিনিধি :
    ‎ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা ও এর সহযোগী সংগঠনের পাঁচজন গুরুত্বপূর্ণ নেতা একযোগে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। মঙ্গলবার তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।

    ‎পদত্যাগকারী নেতারা হলেন—

    ‎ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি এডভোকেট জেড এম কাওছার,

    ‎সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ,

    ‎অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু ইউসুফ আশরাফী,

    ‎ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক ইয়াকুব আহমেদ রুবেল,

    ‎ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাকামইয়া ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক মহিবুল্লাহ শরীফ।

    ‎স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একযোগে পাঁচ নেতার এই সিদ্ধান্তকে ‘অপ্রত্যাশিত’ হিসেবে দেখা হচ্ছে। তবে পদত্যাগের কারণ সম্পর্কে এখনো কেন্দ্রীয় বা উপজেলা কমিটির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    ‎উল্লেখ্য, গত সপ্তাহেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। ধারাবাহিক ছয় নেতার পদত্যাগে সংগঠনের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে দলে ভেতরে ও বাইরে নানা আলোচনা-সমালোচনা চলছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category