শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বিএনপি থেকে মিত্র জোট গুলোর সরে যাবার হুমকি।

Reporter Name / ৭৬ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি’র সঙ্গে সম্পর্কের টানা পোড়েন  চরমে উঠেছে দলটির মিত্রদের। বিএনপি’র ঘোষণা করা ২৭২ আসনে প্রার্থী তালিকা কেন্দ্র করে যুগোপথ আন্দোলনের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ক্ষোভ প্রকাশ করেছে ১২ দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতন্ত্র মঞ্চের নেতারাও। শরীক দলের অভিযোগ, আসন ভাগাভাগি বা সমঝোতার কোন আলোচনা না করে বিএনপি হঠাৎ অধিকাংশ আসনই নিজের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তাদের দাবি জামায়াতে ইসলামী শরিকদের সঙ্গে সম্পর্ক বাড়ালেও বিএনপি উল্টো মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে, এতে বিএনপি’র উপর শরিকদের ওপর আস্হাহীনতা ক্রমেই দিন দিন বেড়ে ওঠছে।
বিএনপি’র দাবি যুগপৎ আন্দোলনের শরিকদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। দলটি আগেই ঘোষণা দিয়েছে সবাইকে সবার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। বিশেষ করে যারা নির্বাচনে জয়ী হতে পারবেন তাদের আসন ছাড় দেওয়া হবে আর যারা জয়ী হতে পারবেন না তাদের সরকারে মূল্যায়ন  করা হবে।
সম্প্রতি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি।পরে একটি  আসনের প্রার্থীকে বাদ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ৩৬ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। এ তালিকায় ১২ দলীয় জোট সমমনা জোট ও লেবার পার্টির শীর্ষ নেতাদের প্রত্যাশিত তিনটি আসনে বিএনপি নিজস্ব প্রার্থী দেওয়ায় মিত্রদের মধ্যে ক্ষোভ  আরো বেড়ে যায়। এর মধ্যে ১২ দলীয় জোটের শরীক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ  এহসানুল হুদা,কিশোরগঞ্জ -৫,  নড়াইল- ২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাটি-১ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। যুগোপৎ  শরিকদের প্রত্যাশিত আসনে বিএনপি প্রার্থী দেওয়ায়  ক্ষুব্ধ হয়েছেন ১২ দলীয়  জোট।
শরীর দলের নেতাদের অভিযোগ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান, শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনে যে সব  প্রতিশ্রুতি দিয়েছিলেন ২৭২ টি আসনে প্রার্থী ঘোষণার মাধ্যমে সেই প্রতিশ্রুতির বর খেলাপ হয়েছে।তাদের দাবি কোন আলোচনাই হয়নি অথচ সব আসনই বিএনপি নিজেরাই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ  এহসানুল হুদা  জানান, এ পরিস্থিতিতে সামনে কীভাবে  এগুবে জোট  এ বিষয়ে আগামী ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলন করবে ১২ দলীয় জোট। এদিকে ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টি গত শুক্রবার নির্বাহী কমিটির সভাশেষে বিএনপির সঙ্গে পথচলা আনুষ্ঠানিকভাবে ছিন্ন করার ঘোষণা দেয়। লেবার পার্টি জানায়, দুঃখজনকভাবে বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক ভ্রাতৃত্ব, যৌথ সংগ্রাম ও মিত্রতার সম্পর্ককে অবজ্ঞা করে, দলের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, সমমনা দল গুলোকে মাইনাস করে, একক ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যা রীতিমত প্রতারণামূলক, অমর্যাদা কর ও বেইমানিপূর্ণ আচরণ।
লেবার পার্টির দাবি, আন্দোলন, নির্বাচন ও সরকার গঠন একসঙ্গে করার প্রকাশ্য প্রতিশ্রুতি ভঙ্গ করে তারেক রহমান চিহ্নিত চাঁদাবাজ, হত্যা মামলার আসামি, দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন। আমরা শুনেছি  বিএনপি  টাকার বিনিময়ে অযোগ্য এবং অনৈতিক ব্যক্তিদের মনোনয়ন দিয়ে কোটি  কোটি টাকার মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হয়েছে।এহেন কর্ম কাণ্ডে  বিএনপি’র নৈতিক নেতৃত্বকে সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করেছে এবং তাদের রাজনৈতিক চরিত্র কে  আরো কলুষিত  করেছে। লেবার পার্টির নির্বাহী কমিটি মনে করে, শরীকদের  প্রতি অবজ্ঞা ও দূরদর্শী সিদ্ধান্ত নীতিহীন  মনোনয়ন প্রক্রিয়া এবং বেইমানিপূর্ণ আচরণের মধ্য দিয়ে নিজেকে বন্ধুহীন বিশ্বাস ভঙ্গ ও নেতৃত্বহীন দলে পরিণত করেছে।এমন দশ্যপটে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্র উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে কোন রাজনৈতিক শক্তি তাদের উপর আস্থা রাখতে পারবেনা এ দায় সম্পূর্ণ বিএনপির।
বিএনপি’র সঙ্গে সম্পর্ক থাকবে কি থাকবে না এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যম  কে জানান, আমরা তফসিল পর্যন্ত দেখবো, বিএনপি আমাদের সঙ্গে কি আচরণ করে তার উপর নির্ভর করবে সম্পর্ক।
তথ্য সূত্র: # দৈনিক আমার দেশ।
#দৈনিক  কালের কণ্ঠ।
#দৈনিক যুগান্তর।
#দৈনিক প্রথম আলো।
# দৈনিক ইত্তেফাক।
# The daily Star.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category