শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

বাজইন্যা পরিবারের সন্তান বিশ্ববরেণ্য সেতার বাদক সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ

Reporter Name / ২৮৩ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মাহবুবুর রহমান খান:গ্রামে থাকলে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’কে
সুর সম্রাট নয়, বাজাইন্না বলেই ডাকতো সবাই!
.
ওস্তাদ আলাউদ্দিন খাঁ বাদ্যকর পরিবারে জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় যাকে বলে ‘বাজাইন্না’। সুরের টানে ঘুরে বেরিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। আবিষ্কার করেছেন নতুন সুর, রাগ, সরুদের মত অসংখ্য যন্ত্রসংগীত। সেদিনের ঘর পালানো ছেলেটি ঘরে ফিরেছেন সুর সম্রাট হয়ে!

কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠে ওস্তাদ আলাউদ্দিন খাঁ যদি ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামেই পড়ে থাকতেন তিনি কি সুর-সম্রাট হতে পারতেন? নাকি তাকে সারাজীবন থাকতে হতো দলিত সম্প্রদায়ের ‘বাজাইন্না’ হয়েই?

কারণ যে সমাজে সন্তানকে মূল্যায়ণ করা হয় পিতার অর্থ-বিত্ত, যশ-খ্যাতি, ক্ষমতা দেখে। যে সমাজে ধরে নেওয়া হয় শিক্ষকের ছেলেই শিক্ষক হবে, মন্ত্রীর ছেলে হবে মন্ত্রী। আর মেথরের ছেলে আজীবন মেথর থেকে যাবে, মুছির ছেলে থেকে যাবে আজীবন মুচি! পিতা-মাতা বা গোত্রের কারণে অনেকে তো তাদের মানুষ ভাবতেই ভুলে যায়!

যে সমাজে কেউ বড় হতে চাইলে ছেঁটে ফেলা হয় বনসাইয়ের মতো। অঙ্কুরেই নির্মূল করে দেয়া হয় সত্য, সুন্দর, স্বপ্নের বাগান। সেখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারে ক’জন?

এ দেশে যাঁরা বড় হয়েছেন, তাঁদের অনেকেই নিগৃহীত ছিলেন তাঁদের জন্মস্থানে। এক আকাশ অবহেলা নিয়ে প্রায় নির্বাসিত জীবন-যাপন করেছিলেন অন্য কোনো শহরে, অন্য কোনো দেশে।

তারপর তাঁদের সাধনার ফলে পথের ধূলা থেকে তাঁরা হয়েছেন মানুষের মাথার তাজ। তিতাস পাড়ের কবি আল মাহমুদ তাঁর আত্মজীবনীতে লিখেছেন, ” শহর ভয় পেতাম, কিন্তু শহরই আমাকে কবি বানিয়েছে”। তিতাস পাড়ে থাকলে হয়তো তাকে গাবরের ছেলে বলেই ডাকতো আজ।

কথা হলো জন্মের আগে কারো জানার সুযোগ নেই কে কোন পরিবার, কোনো গোত্রে, কোন দেশে জন্মগ্রহণ করবে। তবুও আমরা কেনো জন্ম দিয়েই তাকে বিচার করবো?
.
তথ্য সূত্র :বইমজুর, নকল বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category