শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

বাউফল পটুয়াখালীতে ভূমিহীনদের জমি দখলের অভিযোগে বিএনপি নেতা তসলিম তালুকদারের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name / ১৯৪ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

 

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি দখলের অভিযোগ করে বিএনপি নেতা তসলিম তালুকদারের বিরুদ্ধে ৯নং নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নের ভূমিহীন কৃষক সমবায় সমিতি লিমিটেড (রেজি নং–৩২১ পিডি) এর মানববন্ধম অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বাউফল প্রেসক্লাবের সামনে ঐ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তসলিম তালুকদার তার লোকজন নিয়ে সমবায়ের মালিকানাধীন জমি দখল করেছেন। এতে করে সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে সেখানে চাষাবাদ করতে পারছেন না।

সমবায় সমিতির সভাপতি রেজাউল করিম বলেন,“তসলিম তালুকদার ও তার অনুসারীরা আমাদের জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। আমরা চাষ করতে গেলে বাধা দেয় এবং হামলার চেষ্টা করে। অথচ সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে রয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, রুহুল আমিন নামের এক ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে ওই জমি চাষাবাদ করছেন। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন,“সুপ্রিম কোর্টের রায়ের পর ওই জমির আগের বন্দোবস্ত বাতিল হয়ে গেছে। এখন প্রশাসনের হস্তক্ষেপের সুযোগ নেই। তারপরও একটি চক্র ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।”তিনি আরও অভিযোগ করেন, গতকাল (২৫ অক্টোবর) কেশবপুরে তাদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন করা হয়।যেখানে আমাদের লোকজনের একাধিক টাচ মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং প্রায় ২০ থেকে২৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা তসলিম তালুকদার বলেন,“সব অভিযোগই মিথ্যা, ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিপক্ষ মহল এ ধরনের নাটক সাজিয়েছে। আমি ঢাকায় অবস্থান করছি, কোনো জমি দখল বা বেআইনি কাজে জড়িত নই।”তিনি আরও বলেন, “আমার নামে কেউ বেআইনি কাজ করলে তার দায়ভার তাকেই নিতে হবে। প্রশাসন চাইলে বিষয়টি তদন্ত করে দেখতে পারে।”

এদিকে, অভিযুক্ত আরেক রহমান ও রুহুল রাড়ী বলেন, “আমি কেশবপুর বা নাজিরপুরের কোনো জমি সংক্রান্ত বিষয়ে কখনও যাইনি। আমি যদি সত্যিই কোনো সরকারি কর্মকর্তা বা ইউএনওর স্বাক্ষর জাল করতাম, প্রশাসন এতদিনে ব্যবস্থা নিত।”

এ বিষয়ে বাউফল উপজেলা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category