শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন

বাউফলে সোনালী ব্যাংক স্থানান্তর প্রক্রিয়ার বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

Reporter Name / ৯৩ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়খালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা গেট থেকে সোনালী ব্যাংক পিএলসি বাউফল শাখা স্থানান্তরের প্রক্রিয়ার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (০২নভেম্বর) সকালে ১১ টার সময় উপজেলা গেট এলাকায় ব্যাংকের শতাধিক গ্রাহক ও ব্যবসায়ী এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনালী ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা ও কুচক্রি মহলের যোগসাজশে দীর্ঘ ২৫ বছর ধরে উপজেলা গেটে থাকা ব্যাংকটি স্থানান্তরের পাঁয়তারা চলছে। তারা বলেন, “আমরা উপজেলা গেটের ব্যাংক থেকেই প্রতিদিনের সরকারি-বেসরকারি লেনদেন সম্পন্ন করি। এটি সরিয়ে নিলে আমাদের অন্তত এক কিলোমিটার দূরে গিয়ে লেনদেন করতে হবে, যা অত্যন্ত কষ্টসাধ্য।”

বক্তারা আরও বলেন, উপজেলা গেটের অবস্থানটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালাইয়া বন্দর থেকে কাছেই হওয়ায় ব্যবসায়ীরা সহজে লেনদেন করতে পারেন। ব্যাংকটি যদি অন্য প্রান্তে সরিয়ে নেওয়া হয়, তাহলে ব্যবসায়িক লেনদেন কমে যাবে এবং গ্রাহকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

এদিকে ব্যাংকের ভবনের মালিক হেনারা বেগমের ছেলে সবুজ আকন বলেন, “সোনালী ব্যাংক পিএলসি শাখার সঙ্গে আমাদের জানুয়ারি মাসে চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয়েছে। ম্যানেজারকে বারবার বলার পরও নতুন চুক্তি নবায়ন করা হয়নি। ছয় মাস আগেই অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি আজ-কাল বলে আমাদের ঘুরিয়েছেন। চুক্তি না করেই ব্যাংকটি ১০ মাস আমাদের ভবনে অবস্থান করেছে। পরে হঠাৎ আমাদের কাছে উকিল নোটিশ পাঠানো হয়।”

সবুজ আকন অভিযোগ করে বলেন, “এভাবে চুক্তি না নবায়ন করে ও পরে নোটিশ পাঠিয়ে আমাদের আর্থিক ক্ষতি করা হয়েছে। আমরা এর বিচার চাই।”

এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংক পিএলসি বাউফল শাখার ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। সবকিছু হেড অফিসের নির্দেশে করা হচ্ছে। এটি পুরোপুরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।”

স্থানীয় ব্যবসায়ী মহল মনে করছে, ব্যাংকটি উপজেলা গেট থেকে সরিয়ে নেওয়া হলে বাউফলের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হবে এবং গ্রাহকদের ভোগান্তি বাড়বে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category