শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বাউফলে সেই আওয়ামী দোসর মকবুলের বিরুদ্ধে জালিয়াতি মামলা, পিবিআইকে তদন্ত।

Reporter Name / ৫৯ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মো.আরিফুলইসলাম,বাউফল (পটুয়খালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামে জাল দলিল তৈরি করে প্রতারনার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ও জমি দখলের অভিযোগ পাওয়া গেছে আওয়ামী ফ্যাসিষ্টের দোসর মকবুল হোসেন তালুকদার ওরফে মোহন চাপরাশীর বিরুদ্ধে।

এ মর্মে ভুক্তভোগী সুবল দাস গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে পটুয়াখালী জেলা জজ আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ জালিয়াতি ও প্রতারনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর সি আর ৬৮০/২০২৫।

মামলার অভিযোগে প্রকাশিত, সুবল দাসের চাচাতো ভাই রাজেশ্বর দাস নিঃসন্তান অবস্থায় মারা গেলেও শ্যামল চন্দ্র ও ননী গোপাল নামে অস্তিত্বহীন দুইজনকে সন্তান দেখিয়ে মকবুল তালুকদার ওরফে মোহন চাপরাশী নিজের নামে জাল-জালিয়াতি মাধ্যমে দলিল করে। উক্ত দলিল ব্যবহার করে মকবুল বাউফল উপজেলার জে এল ২৫ চন্দ্রপাড়া মৌজার এস এ ৬০৭, ৬০৮ ও ৬০৯ খতিয়ানের রাজেশ্বর দাস এর মালিকানাধীন ৩৩.৮৮ শতাংশ জমি নিজের নামে নামজারী করেছেন।

অভিযোগকারী সুবল দাস বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গডফাদার মকবুল ওরফে মোহন চাপরাশী তার ছেলে মহিউদ্দিন ওরফে সবুজ চাপরাশীর প্রভাবে বিগত ১৭ বছরে মদনপুরা ইউনিয়ন পরিষদ হতে তিনি ওয়ারিশ সনদ নিতে পারেন নাই। সবুজ চাপরাশী সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এর অত্যন্ত ঘনিষ্ঠজন। আওয়ামী লীগ নেতা ও তৎকালীন উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার এবং নাজিরপুর-তাতেরকাঠী ইউপির তৎকালীন চেয়ারম্যান ইব্রাহীম ফারুকের সব ঠিকাদারী কাজ নামে বেনামে করতো এ সবুজ চাপরাশী।

মদনপুরা ইউপি‘র প্যানেল চেয়ারম্যান-১ জাহিদ হাসান এর সার্বিক সহযোগীতায় সম্প্রতি ওয়ারিশ সনদ প্রাপ্ত হয়ে আদালতে জালিয়াতির মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন। আদালত মামলাটির গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার, পিবিআই নিজেকেই এ মামলায় তদন্ত করতে বলেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মকবুল হোসেন তালুকদার ওরফে মোহন চাপরাশী বলেন, আমার নামে আনিত সমস্ত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি সামাজিক লোক তাই আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দায়ের করেছে।###

তারিখ-১০/১২/২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল (পটুয়খালী) প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category