শিরোনাম :
আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বাউফলে সরকারি রাস্তা দখল করে বসত ঘর নির্মাণ ও বৃক্ষ রোপণ!

Reporter Name / ১৬৩ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নে সরকারি রাস্তা দখল করে টিনশেড বা্সত ঘর নির্মাণ ও বৃক্ষ রোপণের অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩–২৪ অর্থবছরের ২০তম সংশোধিত বাজেটে এ রাস্তাটিকে সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়। এ তালিকার ৭৮ নম্বর ক্রমিক অনুসারে, ৮ নম্বর ওয়ার্ডের বাহির দাসপাড়া পাকা রাস্তা থেকে বেপারী বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়নকাজের জন্য ১ লাখ ৩০ হাজার টাকার দরপত্র ধরা হয়।

ভুক্তভোগী রফিক হোসেন জানান, প্রায় দুই যুগের ও অধিক সময় ধরে তারা পরিবার পরিজন নিয়ে এই রাস্তাটি ব্যবহার করে আসছেন। ২০১২ সালে তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সরকারি বরাদ্দে রাস্তার মাটি কেটে সংস্কার করেন। এরপর থেকেই এটি স্থানীয়দের প্রধান যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

কিন্তু শুক্রবার সকালে হঠাৎ পাশের বাড়ির বেল্লাল হোসেন ও সিকান্দার ফরাজীর লোকজন রাস্তার মাঝখানে কলাগাছ রোপণ করেন এবং একটি টিনশেড ঘর নির্মাণ শুরু করেন। বাঁধা দিতে গেলে তারা ভুক্তভোগীদের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

রফিক হোসেন আরও অভিযোগ করে বলেন, আমাদের বাড়িতে চারটি পরিবারে প্রায় ৬০/৬৫ জন মানুষ বসবাস করি। এখন যাতায়াতের আর কোনো রাস্তা নেই। তারা বেড়া দিয়ে পুরো পথ আটকে দিয়েছে।

এবিষয়ে অভিযুক্ত বেল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, আমাদের দলিল মূলে ক্রয়কৃত সম্পত্তিতে ঘর তুলেছি।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। উভয় পক্ষের কাগজপত্র দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category