শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন!

Reporter Name / ২৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

  • মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অফিস সহকারী ফিরোজ খান। এ সময় আরও বক্তব্য রাখেন আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (এফপিআই) কোহিনুর বেগম, আব্দুল মোতালেবসহ অনেকে।

বক্তারা বলেন, “সম্প্রতি কিছু গণমাধ্যমে আমাদের অফিস ও কর্মকর্তাদের নিয়ে যে সব মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। এই ধরনের সংবাদ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মানসিকভাবে আঘাত করছে এবং অফিসের সুনাম ক্ষুণ্ণ করছে।”

তারা আরও বলেন, “সংবাদের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও যাচাই-বাছাই অপরিহার্য। কোনো রকম প্রমাণ ছাড়া ব্যক্তিগত উদ্দেশ্যে এমন সংবাদ প্রচার সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।”

সংবাদ সম্মেলনে বক্তারা সংশ্লিষ্ট সংবাদকর্মীদের এ ধরনের অনৈতিক ও ভ্রান্তিপূর্ণ প্রতিবেদন থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category