শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

বাউফলে পৃথক ভাবে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

Reporter Name / ২৩৪ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র উপজেলা ও পৌর বিএনপি পৃথক পৃথক ভাবে দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেন।

আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপি র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দলটির নেতা কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

বুধবার বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এছাড়াও বিকাল সাড়ে চারটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের নেতৃত্ব হাসপাতাল রোডস্থ বিএনপি কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এবং কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকাল সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ র‍্যালি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সবশেষে ৬টার দিকে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে তার বাসভবন ও দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে, গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল আতশবাজি উৎসবের আয়োজন করেন ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category