শিরোনাম :
আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বাউফলে (পটুয়াখালী) ডাকাতিকালে বিক্ষুব্ধ জনতার হাতে দুই ডাকাত আটক, নিহত ১

Reporter Name / ১৮২ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বাউফলে ডাকাতিকালে বিক্ষুব্ধ জনতার হাতে দুই ডাকাত আটক, নিহত ১

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতি‌নি‌ধি:
পটুয়াখালীর বাউফ‌লে ডাকা‌তি কর‌তে গি‌য়ে জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে। এতে বিক্ষুব্ধ জনতার গন‌পিটু‌নি‌তে উজ্জল(৩৫) না‌মের এক ডাকাত নিহত এবং অপর একজন আহত হয়।

গতকাল শনিবার (২৩ আগষ্ট) দিবাগত রাত সা‌ড়ে ৩ টার দি‌কে উপ‌জেলার আদাবা‌ড়িয়া ইউনিয়‌নের কাশিপুর গ্রা‌মে ওই ঘটনা ঘ‌টে। এসময় রা‌জিব(২৮) না‌মের অপর আরও এক ডাকাত পিটু‌নি‌তে গুরুতর আহত হ‌য়ে‌ছে। আহত রা‌জি‌ব মির্জাগঞ্জ উপ‌জেলার কান্দুয়া গ্রা‌মের আ. ছত্তা‌রের জোমাদ্দা‌রের ছে‌লে। 

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা‌গে‌ছে,
গভীর রাতে খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে ডাকাতদল হানা দেয়। এ সময় তারা বাসার লোকজনকে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকা নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে। পরে ভুক্তভোগীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাত দলের দুই সদস্যকে ধাওয়া দি‌য়ে আটক করে গণপিটুনি দেন। তবে দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, আটক দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় অপর আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।

আহত রাজিবের তথ‌্যম‌তে, নিহত ডাকাতের নাম উজ্জ্বল। তবে নিহতের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category