শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

বাউফলে ( পটুয়াখালী)জেলেদের মাঝে (বিজিএফ) এর চাল বিতরণে অনিয়ম!

Reporter Name / ১০৯ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫


মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে (বিজিএফ) এর চাল বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৮ অক্টোবর ) সকাল ১০টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণে,পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান হিরন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমনের বিরুদ্ধে ওই অভিযোগ পাওয়া যায়।

উপজেলা পিআইও অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় বাউফলের জেলেদের মাঝে মানবিক সহায়তার ২৫ কেজি করে মোট ১৭৭ জনের মধ্যে ৪ হাজার ৪২৫ কেজি চাল বিতরণ করা হয়। সম্পূর্ন বিনা মুল্যে মানবিক সহায়তার ঐ চাল বিতরণের কথা থাকলেও তা মানেননি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান (হিরন) ও প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন।

প্রত্যেক জেলে সদস্যদের কাছ থেকে ভাড়ার নাম করে ১৭৭ জন থেকে মোট ৮৮৫০ টাকা আদায় করেন। এছাড়াও অভিযোগ রয়েছে প্রতি জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়ার নিয়ম থাকলেও জেলেদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

স্থানিয় জেলেরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে এর প্রতিবাদ জানায়। অভিযোগের বিষয়ে জেলে সোহেল বলেন , “আমরা আমাদের নামের চাল আনতে গেল চাল না দিয়ে দাড় করিয়ে রাখেন সচিব। পরে তাদের ধার্যকৃত ৫০ টাকা জমা দিলে আমাদের চাল দেওয়া হয় “।

অপর এক জেলে ছাইফুল বলেন, “আমি ৫০ টাকা দিয়েছি ২০ কেজি চাল পেয়েছি। আমাদের ২৫ কেজি দেওয়ার কথা ছিল”। এ সময় একাধিক জেলে তাদের টাকা ও চাল ফেরত চায়।

অভিযোগের বিষয়ে কাছিপাড়া ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, আমরা ১৭৭ জনের বরাদ্দ পেয়েছি, ১৭৭ জনের মাঝেই চাল বিতরণ করেছি। টাকার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বে থাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন চাল ও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category