শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বাউফলে ঘাতক ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান, চালক আটক

Reporter Name / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ঘাতক ট্রলি আবারও কেড়ে নিলো সজল হাওলাদার (২৮) নামের এক ব্যক্তির তাজা প্রান।

জানা যায় বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মদনপুরা ইউনিয়নের গাজী বাড়ীর সামনের রাস্তায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সজল হাওলাদার উপজেলা জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক ও কনকদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নারায়নপাশা গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জানান, দুপুরের দিকে সজল মোটরসাইকেলে কনকদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রলি তার মোটরসাইকেলের সাথে ধাক্কা দেয়। তীব্র সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সজল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সজল মারা যান। তার মাথা ও বুকে গুরুতর জখম হয়েছিল।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া ট্রলি চালক শাকিবকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধ ও বেপরোয়া ট্রলি চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। তারা দ্রুত ট্রলি চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে বিনীত অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category