শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ।

Reporter Name / ২৩৮ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মো:আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মরহুম আলহাজ্ব সৈয়দ আহম্মেদের বাসভবনে আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জানের সদকা হিসেবে গরু জবাই করে এতিমখানা, হাফেজী মাদ্রাসা এবং অসহায় মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়েছে।
এ আয়োজন করেন মরহুম সৈয়দ আহম্মেদের সন্তান ও বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।
গোশত বিতরণের পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় লেনিন বলেন, “সন্তান হিসেবে জনাব তারেক রহমানের যেমন তার মমতাময়ী মাকে প্রয়োজন, তেমনি কর্মী হিসেবে আমাদেরও অভিভাবক বেগম খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজন। দেশের এই সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াই ১৮ কোটি মানুষের আশা-ভরসা। একজন সুস্থ খালেদা জিয়া পারেন সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশের নিশ্চয়তা দিতে।” তিনি আরো বলেন,“এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আধুনিক বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। দেশের ভেতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে বিএনপি সর্বদা প্রস্তুত।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাউফল উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী এনামুল হক বিপন, যুবনেতা মো. শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রইসুল শোয়েব, স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান, ছাত্রনেতা রনি, জিহাদসহ অন্যান্য নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category