শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

বাউফলে কৃষক লীগের কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে গ্রেপ্তার

Reporter Name / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সদস্য এসএম ইউসুফ দফাদারকে (৬৫) গ্রেফতার করেছেন বাউফল থানা পুলিশ।

বুধবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২ টায় পৌর শহরের গোলাবাড়ি এলাকার শাহী মসজিদ সংলগ্ন বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়,এসএম ইউসুফ দফাদার বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমান পৌর আওয়ামীলীগের সদস্য।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় জুলাই বিপ্লবে বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলনের গণ মিছিলে সামনের সারিতে থেকে ব্যানার হাতে নেতৃত্ব দিতে দেখা যায়। মুহুর্তের মধ্যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তার ছবি পোষ্টসহ ভিডিও ভাইরাল হয়। এবং গোটা শহরে সমালোচনার জন্ম নেয়।

এরপরই প্রশাসনের টনকনড়ে। গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আকতারুজ্জামান সরকার বলেন, তাকে ডেভিলহান্ডের অভিযানে আটক করা হয়। বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category