শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

বাউফলের তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার।

Reporter Name / ২০৫ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার ভোরে উপজেলার কালাইয়া খালগোড়ার চরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

নিহত ইমরান শরীফ (২২) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামের সাবেক ইউপি সদস্য ছালাম শরিফের ভাই মনির শরীফের ছেলে।

নিখোঁজ যুবকের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে ইমরান মাছ ধরার ছোট ট্রলার নিয়ে নিমদীঘাট থেকে কালাইয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কচুয়া মুন্সিবাড়ি এলাকায় পৌঁছালে নদীর তুফানে ট্রলার থেকে ছিটকে পড়ে যান তিনি। পরে মানুষবিহীন ট্রলার ভাসতে দেখে ইমরানের খোঁজ শুরু হয়।

শুক্রবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা তেঁতুলিয়া নদীতে অভিযান শুরু করে। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইমরানের চাচা মাসুম বিল্লাহ বলেন, সে (ইমরান) চন্দ্রদ্বীপ থেকে মাছ নিয়ে নিমদীঘাটে যায়। আড়তে মাছ দিয়ে বরফ নেওয়ার জন্য কালাইয়া লঞ্চ ঘাটের দিকে রওনা হয়। বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল ছিল। কচুয়া মুন্সি বাড়ি অতিক্রম করার সময় তুফানের কারণে ট্রলার থেকে ছিটকে পড়ে যায় সে। ওর ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে নদীতে ভাসতে থাকে। নদীর অন্য জেলেদের কাছে খবর পেয়ে আমরা পরিবারের লোকজন নদীতে যাই।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে নৌপুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করেন। টানা দুই দিন অভিযান চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার ভোরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে আমাদের অবহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category