শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পূর্ণ দায়িত্ব ইসির হাতে : নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

Reporter Name / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

চরফ্যাশন (ভোলা)থেকে ইয়ামিন হোসেন:
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পূর্ণ দায়িত্ব ইসির হাতে : নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এটি পরিষ্কারভাবে জানানো হয়েছে এবং সেই নির্বাচনের আয়োজনের পূর্ণ দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের (ইসি) হাতে। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে নবনির্মিত লঞ্চ টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহণ উপদেষ্টা বলেন, ইলেকশন কমিশন যখন নির্বাচনের সময় নির্ধারণ করবে, তখন সরকারের হাত ছোট হয়ে আসবে। সরকারের একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ছিল নির্বাচন করা, সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। আমরা নির্বাচন করছি, তবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সম্পূর্ণভাবে ইসির ওপরই ন্যস্ত।’এসময় নৌপরিবহণ উপদেষ্টা চরফ্যাশনের করার প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন : নির্বাচনে বৃহৎ জোটের পরিকল্পনা বিএনপির
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএপ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category