মো: মাহবুবুর রহমান খান: ৫ আগস্টের এক বছর অতিক্রান্ত হতে না হতেই আবারো নতুন করে দেশের
৬৪ টি জেলায় পুনর্বার পুলিশ সুপার নিয়োগে রদবদল
শুরু হয়েছে। মাত্র এক বছরের ব্যবধানে এক সাথে সকল জেলা পুলিশ সুপার বদলির ঘটনা এই প্রথম। আগাম
নির্বাচন কে ঘিরে এই রদবদল কী,না এ নিয়ে জনমনে
কৌতুহলের শেষ নেই। নেটিজেন দের অনেকেই বলছেন
Transferable job যেহেতু ট্রান্সফার তো হতেই হবে।
তবে অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী গণ যেখানে
এক যুগের ও বেশি সময় ধরে একই জায়গায় স্থিতিশীল
রযেছেন সেখানে পুলিশ ডিপার্টমেন্টে এত কড়াকড়ি কেন? এ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন কথা চারদিকে ঘুরপাক খাচ্ছে। যাই হোক,রাষ্ট্রের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে
রাষ্ট্রই এর সমাধান দেবে এটি সাধারণ আমজনতার ভাবার কোন বিষয় নহে। বর্তমানে ডিআইজি, অতিরিক্ত
ডিআইজি, পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে শুরু করে থানার
ওসি,কনস্টেবল পর্যন্ত নাকি রদবদল প্রক্রিয়াধীন।
যা পুলিশ অধিদপ্তরের এক জন শীর্ষ পুলিশ কর্মকর্তা
দৈনিক জনতার দেশ কে এই তথ্য টি নিশ্চিত করেছেন।
দৈনিক জনতার দেশ এর কাছে এমন অর্ধ শতাধিক
রদবদল কৃত পুলিশ সুপারের নাম এর তালিকা রয়েছে।
ধারাবাহিক ভাবে জনস্বার্থে সেই নাম তালিকা প্রকাশ করা
হবে।তারই ধারাবাহিকতা বজায় রেখে কিছু তালিকা
উপস্থাপন করা হলো।
১। মো: আব্দুল হান্নান, বিপিনং:৮১০৮১২১৫৯৬
পুলিশ সুপার, নরসিংদী।
ট্রান্সফার:উপ- পুলিশ কমিশনার,বরিশাল।
২।মো: মেনহাজুল আলম
পিপিএম(সেবা)
বিপি নং:৭৪০৬১১৯৭৮১
এআইজি ( পুলিশ অধিদপ্তর)
ট্রান্সফার: পুলিশ সুপার,নরসিংদী।
৩।মো: ইব্রাহিম খলিল
বিপিনং:৮০০৬১১০৭৩৬
পুলিশ সুপার বরগুনা
ট্রান্সফার: এআইজি,পুলিশ অধিদপ্তর, ঢাকা।
৪। মো: আল মামুন
বিপি নং:৭৭০৬১১৬৪৪২
পুলিশ সুপার শিল্পাঞ্চল
ট্রান্সফার:পুলিশ সুপার বরগুনা।
৫।মো: আসাদুজ্জামান
বিপিনং:৭৬০৬১১৬৩৭২
পুলিশ সুপার(পি,বি,আই)
ট্রান্সফার:পুলিশ সুপার বাগেরহাট।
৬।মো: তৌহিদুল আরিফ
বিপিনং:৭৮০৬১২৩৬৩৬
পুলিশ সুপার বাগেরহাট
ট্রান্সফার:বিশেষ পুলিশ সুপার (সিআইডি)
৭।মো: জসিম উদ্দিন পিপিএম(বার)
বিপিনং: ৭৮০৬১২৭১৯১
উপ-পুলিশ কমিশনার
ডিএমপি
ট্রান্সফার: পুলিশ সুপার নারায়ণগঞ্জ।
৮।মাকসুদা আকতার খানম
পিপিএম,বিপিনং:৭৮০৮১২১৬৩০
পুলিশ সুপার মেহেরপুর
ট্রান্সফার: বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)
জননিরাপত্তা বিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৯।মো: মনজুর আহমেদ সিদ্দিকী
বিপিনং:৭৮০৮১২১৬৫২
উপ- পুলিশ কমিশনার
ডিএমপি, ঢাকা
ট্রান্সফার: পুলিশ সুপার মেহেরপুর।
১০।কাজী এহসানুল কবীর
বিপিনং:৭৭০৮১২১৬৯৩
পুলিশ সুপার,নড়াইল।
ট্রান্সফার:বিশেষ পুলিশ সুপার (সিআইডি)।
তথ্যসূত্র:
১।স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২।পুলিশ অধিদপ্তর।
চলবে——-
বি.দ্র. অনুমতি ব্যতিত কপি পোস্ট,শেয়ার করা
থেকে বিরত থাকুন।
প্রতিবেদক:
সম্পাদক – প্রকাশক
দৈনিক জনতার দেশ
ও জনতার দেশ টিভি।