শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন। কে হতে যাচ্ছেন কোন জেলার এসপি?

Reporter Name / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী মাসে ঘোষণার কথা রয়েছে। এবারের ভোট নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার মাঠ প্রশাসন গুছানোর কাজ করছে পুরোদমে।পিছিয়ে নেই পুলিশ প্রশাসনও।ভেঙ্গে পড়া পুলিশি ব্যবস্থা সচল করার চেষ্টা চলছে সমান তালে। ইতোমধ্যে  আওয়ামীলীগ সরকার ঘেষা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে বঞ্চিত  কর্মকর্তাদের দিয়ে সাজানো হয়েছে পুলিশ বাহিনী। এর অংশ হিসাবে ৩৩ কর্মকর্তাকে উপ-মহাপরিদর্শক  ডিআইজি) পদে পদোন্নতি এবং ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। নির্বাচন সামনে এলেই সব সময় পুলিশের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় নতুন করে পদায়ন করা কর্মকর্তারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন। গতকাল বুধবার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লটারির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় এসপি নিয়োগ করা হলেও কোন মেধাবীরা বাদ পড়েননি। আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে এসপি নিয়োগে তিনটি ক্যাটাগরি করা হয়। গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। লটারিতে মেধাবী নির্ধারণ হয়নি, শুধু কে কোন জেলায় যাবেন, সেটা নির্ধারণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এস পি নিয়োগে  লটারি কীভাবে হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তিনটি ক্যাটাগরি নির্ধারণ করেছি এ, বি, ও সি। এটি জেলার আয়তনের ভিত্তিতে করা হয়নি, বরং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে।
৩৩ কর্মকর্তা কে পদোন্নতি :
একটি প্রজ্ঞাপনে ৩১ জনকে আরেকটি প্রজ্ঞাপনে ২ জনকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়ার তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রশাসন বিভাগের  পুলিশ —১ শাখার উপসচিব মাহবুবুর রহমান প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। সেখানে বলা হয় জন স্বার্থে  জারি করা এ আদেশ যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে।
৬৪ জেলার এসপি রদবদল:
পদায়ন করা পুলিশ সুপারগণ হলেন, ঢাকা জেলার আনিসুজ্জামানকে কুমিল্লায়, নারায়ণগঞ্জের মোঃ জসিম উদ্দিনকে কুষ্টিয়ায়, মুন্সিগঞ্জের শামসুল আলম সরকারকে টাঙ্গাইলে, গাজীপুরের ডক্টর চৌধুরী মোঃ জাবের সাদেককে জামালপুরে, নরসিংদীর মেনহাজুল আলম কে মুন্সিগঞ্জে, মানিকগঞ্জের ইয়াসমিন খাতুন কে হবিগঞ্জে, টাঙ্গাইলের মিজানুর রহমানকে ময়মনসিংহে,
ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ প্রাপ্ত মারুফাত হোসেনকে রংপুরে, পিবিআইয়ের শাহাদত হোসেনকে বগুড়ায়, শরীয়তপুরের নজরুল ইসলামকে ফরিদপুরে, রাজবাড়ীর কামরুল ইসলামকে শেরপুরে,মাদারীপুরের মোহাম্মদ নাঈমুল হাসানকে রাজশাহীতে, কিশোরগঞ্জের মোঃ হাসান চৌধুরীকে বাগেরহাটে, পঞ্চগড়ের মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি কে নারায়ণগঞ্জে, নেত্রকোনার মির্জা সায়েম মাহমুদ কে খাগড়াছড়িতে, জামালপুরের সৈয়দ রফিকুল ইসলামকে যশোহরে,গাজীপুরের জিএমপিতে উপ পুলিশ কমিশনার রবিউল হাসানকে চাঁদপুরে, চট্টগ্রামের সাইফুল ইসলাম শান্তুকে সিরাজগঞ্জে,ঢাকার ডিএনপিতে উপ পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে ফেনীতে, রাঙ্গামাটির ডক্টর এস এম ফরহাদ হোসেনকে কিশোরগঞ্জে।
খাগড়া ছড়ির আরেফিন জুয়েলকে সাতক্ষীরায়, বান্দরবানের শহীদুল্লাহ কাওসার কে ভোলায়, নোয়াখালীর আব্দুল্লাহ আল  ফারুককে নরসিংদীতে,
ঢাকার ডিএমপির উপ-পুলিশ কমিশনার আব্দুর রউফকে  ব্রাহ্মণবাড়িয়া, ফেনীর হাবিবুর রহমানকে মাগুরায়, কুমিল্লার মোহাম্মদ নাজির আহমেদ খান কে চট্টগ্রামে, চাঁদপুরের মোহাম্মদ আবদুর রকিব কে রাঙ্গামাটিতে, ব্রাহ্মণবাড়িয়ার এহতেশামুল  হককে মাদারীপুরে, সিলেটের মোঃ মাহবুবুর রহমানকে খুলনায়।
গোপালগঞ্জের মিজানুর রহমানকে ঝালকাঠিতে, এ পি বি এন এর মাহফুজ আফজাল কে ঝিনাইদহে, পুলিশ সুপার হবিগঞ্জ জেলা হিসেবে বদলির আদেশ প্রাপ্ত গৌতম কুমার  বিশ্বাসকে চাঁপাইনবাবগঞ্জে, খুলনার টিএম মোশাররফ হোসেনকে নোয়াখালীতে, ঝিনাইদহের মোহাম্মদ মনজুর মোরশেদকে রাজবাড়িতে, সাতক্ষীরার মোহাম্মদ মনিরুল ইসলামকে চুয়াডাঙ্গায়,বাগেরহাটের আসাদুজ্জামানকে লালমনিরহাটে, যশোহরের রওনক জাহানকে শরীয়তপুরে,মাগুরার মিনা মাহমুদাকে জয়পুরহাটে, নড়াইলের রবিউল ইসলামকে পঞ্চগড়ে,পটুয়াখালীর আনোয়ার জাহিদ কে পাবনায়,মেহেরপুরের মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীে কে  পিরোজপুরে,বরিশালের শরিফ উদ্দিনকে গাজীপুরে, বগুড়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট বেলাল হোসেনকে ঠাকুরগায়ে, পিবিআই এর আব্দুর রহমানকে বান্দরবানে, ঝালকাঠির উজ্জ্বল  কুমার রায় কে মেহেরপুরে, বগুড়ার মোহাম্মদ আল মামুন শিকদারকে নড়াইলে, পিবিআইয়ের আবু ইউসুফকে পটুয়াখালীতে, রাজশাহীর ফারজানা ইসলামকে বরিশালে,এসপিবিএন এর জসীমউদ্দীনকে গাইবান্ধায়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার খন্দকার ফজলে রাব্বিকে কুড়িগ্রামে, নাটোরের তারিকুল ইসলামকে নওগাঁ,বগুড়ার জেদান আল মুসাকে দিনাজপুরে, জয়পুরহাটের মোহাম্মদ আব্দুল ওহাব কে নাটোরে,পুলিশ সদর দপ্তরের হাবিবুল্লাহ কে গোপালগঞ্জে, পাবনার সুপার হিসেবে বদলির আদেশ প্রাপ্ত এ,এন,এম সাজেদুর রহমানকে কক্সবাজারে, ময়মনসিংহের কাজী আখতার উল  আলমকে সিলেটে, দিনাজপুরের সুপার হিসেবে বদলির আদেশ প্রাপ্ত মিজানুর রহমানকে ঢাকা জেলায়, ঠাকুরগাঁয়ের শেখ জাহিদুল ইসলামকে নীলফামারীতে, সিআইডির  আবু তারেক কে লক্ষ্মীপুরে, গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ প্রাপ্ত মুহাম্মদ সারোয়ার আলমকে মানিকগঞ্জে, নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ প্রাপ্ত মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজারে, পিবিআইর খুদরত ই খুদাকে বরগুনায় এবং লালমনিরহাটের তারিকুল ইসলামকে নেত্রকোনায়।অন্যদিকে ১৩  জেলার এসপিকে কোনো জেলার দায়িত্ব দেওয়া হয়নি। তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ
(এসবি),পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন( পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে সিআইডিতে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন :
মৌলভীবাজারের এসপি এম কে এই জাহাঙ্গীর হোসেনকে এসবি তে,রংপুরের এসপি আবু সায়েমকে ডিএমপিতে, সুনামগঞ্জের এসপি তোফায়েল আহমেদকে খুলনা রেঞ্জে, শেরপুরের এসপি আমিনুল ইসলামকে পিবিআইতে,কুড়িগ্রামের এসপি মাহফুজুর রহমানকে রংপুরের আরপিএমপি তে,পিরোজপুরের এসপি খান মোহাম্মদ আবু নাসেরকে এপিবিএন এ এবং সিরাজগঞ্জের এসপি ফারুক হোসেনকে আরএমপিতে বদলি করা হয়েছে। এছাড়া নওগাঁর  এসপি মোঃ শাফিউল সানোয়ার কে পিবিআইতে,লক্ষীপুরের এসপি হোসেনকে পিবিআই তে, কক্সবাজারের এসপি সাইফুদ্দিন শাহিনকে সিআইডিতে, চাঁপাইনবাবগঞ্জের এসপি রেজাউল করিমকে ডিএমপিতে, কুষ্টিয়ার এসপি মিজানুর রহমানকে এস বি তে এবং ভোলা জেলার এসপি মোঃ শরিফুল হককে পিবিআই তে বদলি করা হয়েছে।
তথ্য সূত্র: *দৈনিক আমার দেশ।
*স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  জন নিরাপত্তা সেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category