শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

পলাশে অবৈধ বালু উত্তোলন ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৮৫ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

আলী হোসেন ( পলাশ প্রতিনিধি)
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙায় অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট করা এবং ব্যক্তিগত জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ (শনিবার, ২ আগস্ট) ডাঙা বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ভুক্তভোগী ও স্থানীয়রা অংশ নেন।
এলাকাবাসীর অভিযোগ, ডাঙা বাজার এলাকায় অবস্থিত কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে তিন ফসলি জমিগুলো হুমকির মুখে পড়ছে এবং অনেকের ব্যক্তিগত জমি জোরপূর্বক বালু দিয়ে ভরাট করা হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, এই কাজের প্রতিবাদ করলে তাদের ওপর হামলা-মামলার হুমকি দেওয়া হয়। একজন ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বলেন, তার অনুমতি ছাড়াই তার জমিতে বালু ফেলা হয়েছে, যার ফলে তিনি জমি হারানোর ঝুঁকিতে আছেন। আরেক মানববন্ধনকারী মো. কামরুজ্জামান জানান, প্রশাসনের পক্ষ থেকে ১৪৫ ধারা জারি করা হলেও অভিযুক্তরা তা মানছে না এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার হুমকি দিচ্ছে। এই বিষয়ে সিমেন্ট কারখানার মালিক এবং ম্যানেজারের সাথে যোগাযোগের চেষ্টা করলে ফ্যাক্টরির দায়িত্ব প্রাপ্ত এক সিকিউরিটি ইনচার্জ জানান এ ব্যাপারে কোম্পানির পক্ষে কোন বক্তব্য নেই
এ বিষয়ে পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বক্কর সিদ্দিকীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category