কেন্দুয়া থেকে কোহিনূর আলম:
নেত্রকোণার কেন্দুয়ার মোহাম্মদ আবুল কাশেম বাঙালী সৌদি আরবে পবিত্র হজ্জ পালন করতে গিয়ে ইন্তেকাল ফরমাইয়াছেন ।
শুক্রবার (৮ আগস্ট) বাদ আছর সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে শারীরিক অসুস্থতা জনিত কারণে মৃত্যুর খবর পান তাঁর পরিবার ।
মোহাম্মদ আবুল কাশেম বাঙালী বাঙালি বাড়ির মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা ছিলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর ।
জানা গেছে, গত ৩০ মে তিনি পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরবে যাওয়ার ৩দিন পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন । মূল হজ্জের আনুষ্ঠানিকতা শেষ করতে পারলেও তিনি আনুসঙ্গিক কিছু কার্যাদি স্বশরীরে পালন করতে পারেন নি । এক পর্যায়ে অসুস্থতা আরো বাড়লে
জুনের ৮/৯ তারিখে ওখানকার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । মৃত্যুর আগ মুহূর্তে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ।
সৌদি আরব প্রবাসী কেন্দুয়ার মো. শাহ আলম ভূঞার সাথে কথা হলে তিনি বলেন, মক্কা সেন্টার ক্লিনিকে তিনি দুই মাস ভর্তি ছিলেন । তিনি আরো বলেন, প্রায় ৯৯% হজ্জ যাত্রীর মৃত্যুর পর সৌদি আরবেই কবরস্থ করা হয়ে থাকে ।
এ বিষয়ে মরহুমের ছেলে বায়েজিদ বাঙালি মুঠোফোনে জানান, হজ্জে যাওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন, বাবা । মূলত তিনি গতকাল (৭ আগস্ট) মারা গেলেও আমরা খবর পেয়েছি আজ । বাবাকে ওখানেই সমাধিস্থ করা হবে।এখানে উল্লেখ্য যে,মরহুম আবুল কাসেম বাঙালি দৈনিক জনতার দেশ পত্রিকা এবং জনতার দেশ
আইপি টিভির সম্পাদক – প্রকাশক মো:মাহবুবুর রহমানখান এর দুলাভাই ( মামাতো বোনের স্বামী।
মহান আল্লাহ তায়ালা মরহুম কে জান্নাত নসিব করুন।