শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

পটুয়াখালী-০১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা,৪ আসন থেকে নির্বাচনের প্রস্ততি ।

Reporter Name / ২৪১ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫









  • ‎ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী-০১ আসনের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।তবে তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করবেন তা এখনও নিশ্চিত করেননি।


    ‎সোমবার সন্ধ্যার পরে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা কমিটি থেকে অব্যহতি পাওয়া জেড এম কাওসার, মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ও মো. আসাদুজ্জামান ইউসুফসহ মুফতি হাবিবুর রহমানের অনুসারীরা। প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণার মাধ্যমে পটুয়াখালী-০১ ও পটুয়াখালী-০৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


    ‎লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক  তার ইচ্ছা না থাকা সত্বেও মুহতারাম আমির পটুয়াখালী ০১ আসনে নির্বাচন করার জন্য নির্ধারন করে দেন। এ কারনে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং স্ট্রোক করে তিনি বুঝতে পারেন এ অঞ্চল ছেড়ে যাওয়ায় তার হৃদয়ের রক্তনালী ছিড়ে গেছে। তাই তিনি ফিরে এসেছেন। তিনি আরও বলেন, তিনি এমপি নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের পাশে থাকবেন এবং আগামী দিনে তিনি এ অঞ্চলের চাঁদাবাজ, দখলবাজ, দূর্নীতি বাজ ও শন্ত্রাসের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে রুখে দাড়াবেন। বর্তমানে যেভাবে তিনি জীবন যাপন করছেন অতি সাধারণ, এর চেয়ে বেশি বিলাসী জীবনযাপন করবেন না, গাড়ি হবে না, বাড়ি হবে না তিনি যা আছেন তাই থাকবেন।


    ‎এর আগে বিকালে তিনি শতাধবিক মোটরসাইকেল নিয়ে কলাপাড়া পৌর শহরে সোডাউন দেন।

    ‎‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category