শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

১৬৯,নেত্রকোণা-৩ (কেন্দুয়া -আটপাড়া) নির্বাচনী এলাকা থেকে বিএনপির মনোনয়ন না পেয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মাহবুবুর রহমান খান :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে —

কেন্দুয়া-আটপাড়া থেকে এবার বিএনপির ধানের শীষ টিকেট পেয়েছেন চাকসুর সাবেক জিএস,নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক,কারা নির্যাতিত সংগ্রামী নেতা রফিকুল ইসলাম হিলালী।এই আসনে কেন্দুয়া থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন,বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল (তিনি ও আওয়ামী শাসনামলে জেল জুলুম সহ অনেক নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন)রোটারিয়ান নাজমুল হাসান,কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ-মহাসচিব।আটপাড়া থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, ইন্জিনিয়ার মোস্তফা -ই- জামান সেলিম  কেন্দ্রীয় উপদেষ্টা (আমরা বিএনপি পরিবার) মেজর অব: সৈয়দ আবু বকর সিদ্দিক, (যুক্তরাজ্য বিএনপি নেতা)হাসান বিন শফিক সহ-সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল,অধ্যাপক জাহাঙ্গীর আলম সজল ও সাবেক ছাত্রনেতা ইমরান তালুকদার। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তে ১৬৯,নেত্রকোণা-৩ কেন্দুয়া, আটপাড়া থেকে মনোনয়ন পেলেন রফিক হিলালী। যদিও বা সকল মনোনয়ন প্রত্যাশীরা বলেছিলেন ‘ধানের শীষ ‘যিনি পাবেন আমরা তার পক্ষেই কাজ করবো। কিন্ত সেই কথা আর রইলো কোথায়? এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজের ভেরিফায়েড পেজ বুক আইডিতে দেলোয়ার হোসেন দুলাল যে বার্তাটি পোস্ট করেছেন তা পাঠকের সামনে তুলে ধরা হল।

প্রিয়,কেন্দুয়া  – আটপাড়া বাসী,
আসসালামু আলাইকুম।
সংগ্রামী শুভেচ্ছা নিবেন।

মহান আল্লাহর রহমতে-
আমি মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল (সাবেক দুইবারের ইউপি চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান),
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।

দলীয় বিভাজন থাকলে ভোট ভাগাভাগি শেষে এই আসনটি হাতছাড়া হয়ে জামায়াতের কব্জায় চলে যেতে পারে আবার দেলোয়ার  হোসেন দুলালের সাথে উল্লেখিত প্রার্থীগণ যারা দলীয় মনোনয়ন পাননি তারা একত্রিত হয়ে জোট বাঁধলে স্বতন্ত্র প্রার্থীই জয় লাভ করতে পারে এমন মন্তব্য সাধারণ মানুষের।

তথ্যসূত্র:

দেলোয়ার হোসেন দুলালের পেজবুক পোস্ট থেকে সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category