শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

নির্বাচনের না যাওয়ার হুঁশিয়ারি এনসিপির

Reporter Name / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

  • স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, এই নির্বাচনে আমরা অংশ নেবো কিনা তা বিবেচনা করার স ময় এসেছে। কমিশনের ইসির বিরুদ্ধে বিএনপির পক্ষপাতের অভিযোগ  এনে তিনি এ মন্তব্য করেন।

  • গত রবিবার বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আসিফ। এনসিপির মুখপাত্র বলেন,এই নির্বাচন কমিশনের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারছি না।  এই নির্বাচনে আমরা অংশ নেব কী,না তা আমরা এখনো বিবেচনা করতে পারছি না।
  • আসিফ মাহমুদ অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্ব  ঋণ খেলাপি বা ঋণ খেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। এ সময় ছাত্রদলের  নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে নাটক বলে আখ্যায়িত করেছেন আসিফ মাহমুদ।
  • তিনি বলেন পুরো জিনিসটা এক ধরনের নাটকের মত মঞ্চায়িত হচ্ছে। কমিশনে যাওয়ার সময় দেখলাম শুনানির শেষ দিন ছাত্রদলের দুই তিন হাজার নেতাকর্মী এক ধরনের মব সৃষ্টি করেছে। বাইরে থেকে তারা চাপ তৈরি করে রেখেছে।  আসিফ মাহমুদ বলেন, রায়ের আগ মুহূর্তে   অপরাধীর পক্ষের লোকজনের সঙ্গে বসে যদি বিচারক কোন রায় দেন তাহলে তো কোনোভাবেই নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই। কমিশন সদস্যরা ১৫ মিনিট কথা বলে দেড় ঘন্টা ধরে তাদের একদল নেতার সঙ্গে আলোচনা করেছেন, এটা বাংলাদেশ এর গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এনসিপির মুখপাত্র বলেন,তারা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকের সঙ্গে বৈঠক করলেন।  এরপর তারা এসে রায় দিলেন এটা পক্ষপাত মূলক হয়েছে তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। এর আগে ২৭ আসনে প্রার্থী
  • করার ঘোষণা দেয় এন সি পি। ফেসবুক পেজে তালিকা প্রকাশ করা হয়। জামায়াতের নেতৃত্বে গঠিত জোট, ১১ দলীয় নির্বাচনী ঐক্য  আসন ভাগাভাগি চূড়ান্ত করে।  তাতে এনসিপি পেয়েছে ৩০ টি আসন। জানা যায়,বাকি তিনটিতে প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চলছে প্রয়োজনে তালিকায় পরিবর্তন হতে পারে।
  • ২৭ আসনে প্রার্থী চূড়ান্ত :এর আগে দুপুরে ফেসবুক পেইজে প্রার্থী তালিকা প্রকাশ করে বলা হয় ২৭ প্রার্থীর মধ্যে দলের আহবায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে ভোট করবেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, প্রার্থী হয়েছেন রংপুর -৪ আসনে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ঢাকা -৮ আসনে প্রার্থী হয়েছেন।  এ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এর সাথে ইনকিলাব  মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদি  স্বতন্ত্র সম্ভাব্য  প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন। নির্বাচন এর তফসিল ঘোষণার পর দিন ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এনসিপি  উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় – ১ আসন থেকে আর নোয়াখালী- ৬ আসন থেকে প্রার্থী দলের জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ তোহা। অন্যান্য প্রার্থীর মধ্যে দিনাজপুর -৫ আসন থেকে আব্দুল আহাদ কুড়িগ্রাম -২ আসনে আতিক মুজাহিদ, নাটোর- ৩ আসনে জারজিস কাদির, সিরাজগঞ্জ -৬ আসনের সাইফ মোস্তাফিজ, পিরোজপুর -ত আসনের শামীম হামিদী, টাঙ্গাইল -৩ আসনের সাইফুল্লাহ হায়দার, ময়মনসিংহ -১১ আসনে জাহিদুল ইসলাম, মুন্সিগঞ্জ -২ আসনে মাজেদুল ইসলাম, ঢাকা -৯ আসনে জাবেদ রাছিন, ঢাকা -১৮ আসনে আরিফুল ইসলাম আদিব, ঢাকা ১৯ আসনে দিলশানা পারুল,ঢাকা-২০ নাবিলা তাসনিদ।নরসিংদী -২ আসনে সারোয়ার তুষার, গাজীপুর -২ আসনে আলী নাসের খান,ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে আশরাফ মাহেদী, কুমিল্লা -৪ আসনে হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী -৩ আসনে সুলতান জাকারিয়া, লক্ষীপুর-১  আসনে মাহবুব আলম, চট্টগ্রাম -৮ আসনে জুবাইরুল হাসান আরিফ, বান্দরবনে এস এম সুজাউদ্দিন, নারায়ণগঞ্জ ৪ আসনে আব্দুল্লাহ আল আমিন, এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে মোঃ আতাউল্লাহকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
  • তথ্যসূত্র


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category