শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

নিজ স্ত্রী আর শ্বাশুড়ীর হাতে এক ব্যাংক কর্মকর্তা খুন

Reporter Name / ১৮৪ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

লালবাগ প্রতিনধি ( ঢাকা)ঃ

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নজরুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় লালবাগ থানা পুলিশ। এর আগে বিকেলে খুন হন নজরুল ইসলাম।

নিহত নজরুল ইসলাম খুলনার আরংঘাটা থানার তেলিগাতী এলাকার মৃত নবাব আলীর ছেলে। তিনি লালবাগের আরএনডি রোডের জমজম মদিনা টাওয়ারের ৬ তলায় থাকতেন।

এ বিষয়ে নিহতের বড় ভাই নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই লালবাগ একটি বেসরকারি ব্যাংকের অফিসার পদে চাকরি করত। ঢাকায় বদলি হওয়ার পর থেকে সে তার স্ত্রী শারমিন ওরফে নোভা, তার দুই ছেলে এবং শাশুড়িকে নিয়ে ওই বাসায় থাকত। তিন মাস আগে আমার মা ওই বাসায় এসে থাকা শুরু করে। ঢাকায় আসার পর থেকে আমার মাকে নিয়ে সমস্যা হচ্ছিল। আমরাও সিদ্ধান্ত নিয়েছিলাম মাকে নিয়ে যাব।

তিনি বলেন, শুক্রবার বিকেলে নজরুলের স্ত্রী তার রুমে ঢুকে দরজা বন্ধ করে ধারালো বঁটি দিয়ে কোপায়। আহত অবস্থায় নজরুল কোনোভাবে দরজা খুলে বের হয়ে মায়ের কাছে বঁটি ধরতে বলেন। এ সময় তার গলা ও দুই হাতে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়।

নুরুল ইসলামের অভিযোগ, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় তার শাশুড়িও জড়িত।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ জানান, পারিবারিক কলহ থেকে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও শাশুড়ি পলাতক রয়েছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
সূত্র: লালবাগ থানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category