• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Headline
লে.কর্নেল কাজী নুরুজ্জামান কেন বীর উত্তম উপাধি গ্রহণ করেননি?মুক্তি যুদ্ধের প্রতি অসম্মান নাকি একজন দেশ প্রেমিকের মহানুভবতা? উড্ডয়ন বহরে চাহিদার অনুপাতে উড়োজাহাজ না থাকায় এবং পাইলট স্বল্পতার কারণে অনেক আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে হিমসিম খাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ভারতের ত্রিপুরা রাজ্যের কসবা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সিকদার গ্রুপের খেলাপি ১০ হাজার কোটি টাকা ব্যাংক ঋণের কী হবে? ব্যাংক গুলোর দেউলিয়াত্ব অবসানে রাষ্ট্রের করণীয় কি? অপ্রিয় হলেও সত্য আজীবন বাঙ্গালী বিদ্বেষী ইতিহাসের ঘৃণ্যতম স্বৈরশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান এর শাসন আমলেই বাংলাদেশে উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশী। গাজীপুরে একই পরিবারের ৫ জন কে গলা কেটে হত্যা, মূল ঘাতক পলাতক। সন্দেহ ভাজন আটক-২। পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের, উদ্বেগ উৎকন্ঠায় বাংলাদেশ। মদ ও মাদকের অভয়ারণ্য নরসিংদীর পাট্টা এলাকা: ধ্বংসের মুখে তরুণ প্রজন্ম। এনসিপির নতুন নেতৃত্বে যোগ দিলেন মাওলানা মতিউর নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান নাদিম সহ জুলাই বিপ্লবের অসংখ্য নেতা কর্মী। শিবপুর ( নরসিংদী) সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকার কে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত এনেছে পিবিআই।

নারায়ণগঞ্জে মাদক সিন্ডিকেট কর্তৃক rab এর তিন গোয়েন্দা সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম।

Reporter Name
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে শহরের দেওভোগে লিচু বাগ এলাকায় এই ঘটনা ঘটে। আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয় এর মধ্যে গুরুতর অবস্থায় উপ-পরিদর্শক এসআই নজিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় rab-১১ এর সাদা পোশাকের একটি গোয়েন্দা দল মাদকের আস্তানা রেকি করতে সেখানে যায়। তারা সেখানে পৌঁছানোর পরপরই কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা rab এর  ৩ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পড়ে তাদের উদ্ধার করে স্হানীয় ভিক্টোরিয়া  জেনারেল  হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় উপ-পরিদর্শক এসআই নজিবুল কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য দুজন হলেন মাহি (২৫) ও ইব্রাহিম ২৫।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) খন্দকার মাহবুব গণমাধ্যমকে জানান, সাদা পোশাকে rab এর একটি গোয়েন্দা দলের উপর হামলা চালিয়ে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত ও গ্রেফতারে rab এর অভিযান অব্যাহত আছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্ককর্তা জহিরুল ইসলাম জানান, rab সদস্যদের মাথায় হাতে ও শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে rab- ১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন rab  সদস্যদেরকে হাসপাতালে দেখতে যান। তিনি বলেন, তাদের সেখানে মাদক বিরোধী কোন অভিযান ছিল না। সাদা পোশাকে rab এর একটি গোয়েন্দা দল সেখানে গেলে অতর্কিত মাদক ব্যবসায়ী অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আহত rab সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্য সূত্র

# ফতুল্লা থানা পুলিশ।

# rab-১১ ব্যাটালিয়ন, নারায়ণগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা