শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

‎নারায়ণগঞ্জে নৈশ প্রহরীর চাঞ্চল্যকর  হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তকে কলাপাড়া থেকে গ্রেফতার।

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫



‎ফোরকানুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী)  উপজেলা সংবাদদাতা :  নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর নৈশ প্রহরী হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পটুয়াখালীর কলাপাড়া থেকে গ্রেফতার করেছে র্্যাব- ৮ । গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বালিয়াতলি ইউনিয়নের বলিপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর নৈশ প্রহরী আবু হানিফ হত্যা মামলার পলাতক আসামী এজাহার নামীয় অভিযুক্ত অপু (২৫) পিতা- হিরা, সাং-নারায়ণগঞ্জ (মহসিন ক্লাবের গলি), থানা ও জেলা নারায়ণগঞ্জ’কে  মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।


‎র্র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাসেদ’র নেতৃত্বে একটি অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হত্যা মামলার আসামি অপুকে কলাপাড়া উপজেলা থেকে আটক করে।


‎এর আগে ২০ অক্টোবর দুপুরে অভিযুক্ত অভি, অপু, রাহাত সহ ৫/৬ জন বাসা থেকে ডেকে নিয়ে নৈশ প্রহরী আবু হানিফকে প্রথমে নারায়নগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে সুন্দরবন মাঠে নিয়ে মারধর করে। পরে সেখান থেকে তাকে জোড়া ট্যাংকির মাঠের মধ্যে নিয়ে পুন:রায় মারধর করা হয়। এক পর্যায় তাকে ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। ঘটনার পর স্থানীয়রা তাকে আশংকা জনক অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে আবু হানিফ মৃত্যুবরন করেন।






আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category