শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

নরসিংদী জেলা পুলিশের সফল অভিযান। রায়পুরার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আবিদ হাসান রুবেল এর বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Reporter Name / ২৬১ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

রায়পুরা প্রতিনিধি :

শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল ও তার সহযোগীরা পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার এক প্রেস ব্রিফিংয়ে জানান, সন্ত্রাসীদের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ নজরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় তালিকাভুক্ত সন্ত্রাসী আবিদ হাসান রুবেলের বাড়ির আঙিনার একটি পাকা খুপরি ঘর থেকে ৫ টি একনলা বন্দুক, ১০টি বুলেট সীসা কার্তুজ, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১ টি পিস্তলের ম্যাগাজিন এবং ১৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রুবেলের বিরুদ্ধে ২ টি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। তাকে এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category