শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

নরসিংদীতে মানববন্ধনে গুলিবর্ষণ-সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, এলাকাবাসীর প্রতিবাদ

Reporter Name / ৩০৯ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার ঃ

নরসিংদীর রায়পুরায় মানববন্ধনে বালুদস্যুদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলা এবং সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরায় নিরীহ গ্রামবাসীর ওপর বালুদস্যুদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলা এবং সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার (০৭ জুলাই) সকালে উপজেলার মির্জারচর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

এতে এলাকার বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমান, মির্জারচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার রহম আলী, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম, ডাক্তার কবীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মনির হোসেন, সমাজসেবক জাহাঙ্গীর আলম, অ্যাড. মাহফুজুর রহমান, জালাল উদ্দিন মাস্টার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মেঘনা নদী থেকে চম্বুক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি বালুদস্যু বাহিনী। মির্জার চর ইউনিয়নের শান্তিপুর, কান্দাপাড়া, তাতুয়া পাড়া, লক্ষীপুর, বালুর চর, পূর্ব পাড়া এলাকার মেঘনা নদীর তীরবর্তী শত শত বাড়িঘরের হাজারো মানুষ নদীভাঙনে পড়েছে। এতে ভিটা-মাটি ও জমিজমা হারিয়ে অন্যত্র চলে গেছেন তারা। বর্তমানে যারা নদী তীরবর্তী এলাকায় বসবাস করছেন তারা এখন বালু উত্তোলনকারী দস্যুদের অত্যাচারে অতিষ্ঠ। কয়েক বছর ধরে বালুদস্যুরা নদীতে চম্বুর ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় গ্রামবাসীর আবাসস্থল এখন ধ্বংসের দ্বার প্রান্তে।

এর আগে শনিবার (০৫ জুলাই) মির্জারচর ইউনিয়নের নদী তীরবর্তী কয়েকটি গ্রামের লোকজন সম্মিলিতভাবে আলোচনা সভা এবং মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ভুক্তভোগীরা তাদের ঘরবাড়ি, মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুলগৃহ তথা পৈতৃক সম্পত্তি রক্ষার্থে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রথম পর্যায়ে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা করে। পরে পাশ্ববর্তী মেঘনা নদীর তীরে মানববন্ধন কর্মসূচি শুরু করে।

এ সময় বালু উত্তোলনকারী দস্যুরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি বর্ষণ ও হামলা চালিয়ে তা বানচাল করে দেয়। অতর্কিত গুলিবর্ষণে মানববন্ধনে অংশগ্রহণকারীরা সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে যায় উপস্থিত সাংবাদিকদের কে হত্যার হুমকি দেয় সংবাদ প্রকাশনা না করার জন্য ভয়-ভীতি দেখায় । সন্ত্রাসীদের ভয়ে উপস্থিত লোকজন চলে যায়।এ নিয়ে
এলাকাতে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটে
যেতে পারে ভয়ানক সংঘর্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category