শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

নরসিংদীতে দু-র্বৃ-ত্তদের হা-ম-লা-য় ক্র্যাবের ১০ সাংবাদিক আ-হ-ত, ৬ জনের অবস্থা গুরুতর।

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে দু-র্বৃ-ত্তদের হা-ম-লা-য় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর অন্তত ১০ জন সাংবাদিক আ-হ-ত হয়েছেন। আ-হ-তদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ দুজনকে আ-ট-ক করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ হা-ম-লা-র ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হা-ম-লা-য় আ-হ-ত-দের মধ্যে রয়েছেন—বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেনসহ ক্র্যাবের কয়েকজন স্টাফ সদস্য, বাসচালক ও হেলপার।

আ-হ-ত সাংবাদিক এস এম ফয়েজ জানান, সোমবার সন্ধ্যায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পার্কের সামনে মহাসড়কে বাসটি পার্কিং করা হলে স্থানীয় একদল স-ন্ত্রা-সী চাঁদা দাবি করে। সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দু-র্বৃ-ত্তরা অতর্কিতভাবে সাংবাদিকদের ওপর হা-ম-লা চালায়।

হা-ম-লার পর আ-হ-ত-দের দ্রুত উদ্ধার করে মাধবদীর একটি বেসরকারি হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রে-প্তা-রের চেষ্টা চলছে। হা-ম-লা-র প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

এই ন্যাক্কারজনক হা-ম-লা-র ঘটনায় সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category