নরসিংদী প্রতিনিধি:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নরসিংদী রায়পুরায় চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পরিশ্রম করে যাচ্ছে এখানে অনেক অবৈধ অস্ত্র রয়েছে তা উদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ১০ ডিসেম্বর, বুধবার নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বললেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতবছর জুলাইয়ে কারাগারে আগুন দেওয়া হলে বন্দিরাপালিয়ে যায়। তাদের অনেক আত্মসমর্পণ করেছে। আবার অনেককে আটক করা হয়েছে। এছাড়া অনেক আসামি বেশ কিছু অস্ত্র নিয়ে পালিয়ে যায়। যার অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি আসামি ও অস্ত্র উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সত্য সংবাদ পরিবেশনের অনুরোধ করে তিনি বলেন, আপনারা সত্য-নিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। বিশেষ করে অনুসন্ধানী সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। অন্যান্যদের মধ্যে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন ও ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করি মল্লিক সহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য সূত্র: জেলা প্রশাসক কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিং।